২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়ে একমত আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল 'আইএমএফ' এর পরবর্তী প্রধান নিয়োগের পদ্ধতি নিয়ে একমত হয়েছে সংস্থাটির পরিচালনা পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে সংস্থাটির শীর্ষ পদ ব্যবস্থাপনা পরিচালকের জন্য প্রার্থী মনোনয়ন দিতে পারবে যে কোনো নির্বাহী সদস্য দেশ। বর্তমান প্রধান রডরিগো রাতোর পদত্যাগের কারণে এ নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আন্তর্জাতিক মুদ্রা তহবিল 'আইএমএফ' এর পরবর্তী প্রধান নিয়োগের পদ্ধতি নিয়ে একমত হয়েছে সংস্থাটির পরিচালনা পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে সংস্থাটির শীর্ষ পদ ব্যবস্থাপনা পরিচালকের জন্য প্রার্থী মনোনয়ন দিতে পারবে যে কোনো নির্বাহী সদস্য দেশ। বর্তমান প্রধান রডরিগো রাতোর পদত্যাগের কারণে এ নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। বিশ্বব্যাংক প্রধান হিসেবে একজন মার্কিনির মতোই ঐতিহ্যগতভাবে আইএমএফ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কোনো একজন ইউরোপীয়। কিন্তু কোনো সীমারেখায় আবদ্ধ না রেখে সব দেশের জন্যই পদটি উন্মুক্ত করে দেওয়ার জন্য এ অলিখিত নীতিমালা থেকে সরে আসছে আইএমএফ। বিবৃতিতে জানানো হয়, "খুব শিগগিরই মনোনয়ন শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত তা চলবে।" ২৪টি দেশের সদস্য নিয়ে গঠিত পরিচালনা পরিষদ আরও জানায় ব্যবস্থাপনা পরিচালক পদপ্রার্থীর অবশ্যই অর্থনৈতিক নীতিনির্ধারনী এবং ব্যবস্থাপনা ও কূটনৈতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে জানানো হয় সেপ্টেম্বর মাসে প্রার্থী বাছাই এবং মনোনয়ন চূড়ান্ত করার কাজ করবেন তারা। অক্টোবরে রাতোর পদত্যাগ কার্যকর হওয়ার পর দায়িত্ব নেবেন সংস্থার নতুন প্রধান। গত মাসে রডরিগো রাতোর আকস্মিক পদত্যাগের ঘোষণায় এ নির্বাচনী প্রক্রিয়া শুরু হচ্ছে। সা