২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে অগ্রগতি হয়েছে সামান্যই: বুশ

ইরাকে নতুন করে অতিরিক্ত সেনা পাঠানোর পরও সেখানে এ পর্যন্ত অগ্রগতি সামান্যই হয়েছে বলে বৃহস্পতিবার স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে বুশ বলেন, ইরাক নীতি পরিবর্তনের কথা ভাবার আগে সেপ্টেম্বরের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। বৃহস্পতিবার ইরাক যুদ্ধের অগ্রগতি নিয়ে আগাম অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশকালে বুশ কথাগুলো বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ওয়াশিংটন, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে নতুন করে অতিরিক্ত সেনা পাঠানোর পরও সেখানে এ পর্যন্ত অগ্রগতি সামান্যই হয়েছে বলে বৃহস্পতিবার স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে বুশ বলেন, ইরাক নীতি পরিবর্তনের কথা ভাবার আগে সেপ্টেম্বরের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। বৃহস্পতিবার ইরাক যুদ্ধের অগ্রগতি নিয়ে আগাম অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশকালে বুশ কথাগুলো বলেন। প্রতিবেদনে ইরাকের নিরাপত্তা পরিস্থিতিকে এখনও অত্যন্ত বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং বলা হয়েছে। আগামী মাসগুলোতে ইরাকে হামলা আরও বাড়তে পারে বলেও এতে সতর্ক করে দেওয়া হয়েছে। ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের বয়ানের ভিত্তিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা এই খসড়া প্রতিবেদন তৈরি করেছেন। মার্কিন কংগ্রেসের চাপের মুখে ইরাক পরিস্থিতির এই অন্তর্বর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করলেন বুশ। এতে করে বুশকে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে বাধ্য করার ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রচেষ্টা আরও ত্বরান্বিত হতে পারে। ইরাক যুদ্ধে অগ্রগতির একটি মিশ্র প্রতিবেদন এটি। এতে বলা হয়েছে, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। আগামী দিনগুলোতে ইরাকের আল-কায়েদা শাখা ব্যাপক হামলা শুরু করতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্য অর্জনে ইরাক সরকারের কিছু অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সেপ্টেম্বরে ইরাক যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশের আগেই সাময়িকভাবে এই খসড়া প্রকাশ করা হল। প্রতিবেদনে ইরাক যুদ্ধে কংগ্রেসের বেঁধে দেওয়া ১৮ টি লক্ষ্যমাত্রার মধ্যে ৮ টি অর্জনের জন্য ইরাক সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। এই ৮ টি বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে বাগদাদ সরকার পারদর্শিতা দেখাতে পারেনি। সেকারণে, ইরাক সরকারের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি অন্য দুটি ক্ষেত্রে ইরাক সরকারের সাফল্য সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। ইরাকে চলমান সহিংস পরিস্থিতিতে ইরাকি নেতারা যে যুক্তরাষ্ট্রের কথামতো সংহতি স্থাপনের প্রচেষ্টা নিতে পারেননি-- একথা বলা ছাড়া প্রশাসনের অন্য কিছু বলার উপায়ও নেই। তারপরও বুশ প্রশাসন প্রতিবেদনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তুলে ধরার চেষ্টা নিয়েছে। ইরাকে ছয়মাস আগে বুশ অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এ পর্যন্ত আশা জাগিয়েছে এমন বিষয়গুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেমন: বাগদাদে সা