২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার অর্থনীতি অচল করে দেওয়ার হুমকি এলটিটিইর

শ্রীলংকার সেনা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুর ওপর একের পর এক হামলা চালানোর হুমকি দিয়েছে 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই)। দেশের অর্থনীতিকে অচল করে দিতেই তারা এ হামলা চালানোর অঙ্গীকার করেছে। তামিল টাইগার নেতা এসপি থামিল সেলভান বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানান। সেনাবাহিনী তামিল টাইগারদের পূর্বাঞ্চলীয় সর্বশেষ শক্তিশালী ঘাঁটি থপ্পিগালা বনাঞ্চল দখল করে নেওয়ার দাবি জানানোর একদিন পরই গেরিলারা এ হুমকি দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কলম্বো, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শ্রীলংকার সেনা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুর ওপর একের পর এক হামলা চালানোর হুমকি দিয়েছে 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই)। দেশের অর্থনীতিকে অচল করে দিতেই তারা এ হামলা চালানোর অঙ্গীকার করেছে। তামিল টাইগার নেতা এসপি থামিল সেলভান বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানান। সেনাবাহিনী তামিল টাইগারদের পূর্বাঞ্চলীয় সর্বশেষ শক্তিশালী ঘাঁটি থপ্পিগালা বনাঞ্চল দখল করে নেওয়ার দাবি জানানোর একদিন পরই গেরিলারা এ হুমকি দিল। বাত্তিকালোয়া জেলার এ বনাঞ্চলটি নব্বই দশকের মাঝামাঝি থেকে তামিল টাইগারদে দখলে ছিল। ফেব্র"য়ারি মাস থেকে শুরু করা অভিযানে বুধবার এলাকাটি পুরোপুরি গেরিলামুক্ত করার দাবি জানায় সেনাবাহিনী। জাতীয় নিরাপত্তা তথ্যকেন্দ্রের এক মুখপাত্র বুধবার জানান,"কমান্ডো ও সেনারা কয়েকঘন্টা আগে থপ্পিগালার ব্যারনস ক্যাপ এলাকা দখল করে নিয়েছে।" এর একদিন পরই এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান এসপি থামিলসেলভান রয়টার্সকে বললেন, "প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে শান্তি স্থাপন করা সম্ভব নয়।" থামিলসেলভানের এই বক্তব্যে শ্রীলংকায় দুদশকব্যাপী গৃহযুদ্ধ বন্ধে আন্তর্জাতিক স