২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে অগ্রগতির মিশ্র প্রতিবেদন দিচ্ছেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বৃহস্পতিবার ইরাক যুদ্ধে অগ্রগতির একটি মিশ্র প্রতিবেদন ইসু করছেন। এই প্রতিবেদনে ইরাক সরকারের সীমিত কিছু অগ্রগতির কথা উল্লেখ থাকবে বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের চাপের মুখে ইরাক পরিস্থিতির এই অন্তর্বর্তী মূল্যায়ন রিপোর্ট দিচ্ছেন বুশ। এতে করে বুশকে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে বাধ্য করার ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রচেষ্টা আরও ত্বরান্বিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ওয়াশিংটন, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বৃহস্পতিবার ইরাক যুদ্ধে অগ্রগতির একটি মিশ্র প্রতিবেদন ইসু করছেন। এই প্রতিবেদনে ইরাক সরকারের সীমিত কিছু অগ্রগতির কথা উল্লেখ থাকবে বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের চাপের মুখে ইরাক পরিস্থিতির এই অন্তর্বর্তী মূল্যায়ন রিপোর্ট দিচ্ছেন বুশ। এতে করে বুশকে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে বাধ্য করার ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রচেষ্টা আরও ত্বরান্বিত হতে পারে। ইরাকে চলমান সহিংস পরিস্থিতিতে ইরাকি নেতারা যে যুক্তরাষ্ট্রের কথামতো সংহতি স্থাপনের প্রচেষ্টা নিতে পারেননি-- একথা বলা ছাড়া প্রশাসনের অন্য কিছু বলার তেমন উপায় নেই। তারপরও বুশ প্রশাসন ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। ইরাকে ছয়মাস আগে বুশ অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এ পর্যন্ত আশা জাগিয়েছে এমন বিষয়গুলোকেই প্রতিবেদনে তুলে ধরা হতে পারে। যেমন: বাগদাদে সা