তেহরান জুলাই ১১, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএর পরিদর্শকদল বুধবার ইরানে পৌঁছেছেন। বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে উত্থাপিত কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার ইরানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই আইএইএ দল তেহরানে গেল।
পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ দূর করতে ইরান এর আগে নতুন কর্মপরিকল্পনা প্রনয়ণের প্রস্তাব দিয়েছে। তেহরান বরাবরাই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরিই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু তারপরও ইরান জাতিসংঘের শক্তিধর দেশগুলোর কাছ থেকে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখে রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ওলি হেইনোনেন এর নেতৃত্বাধীন আইএইএ'র প্রযুক্তিগত, বৈধ এবং রাজনৈতিক প্রতিনিধিদল বুধবার সকালে তেহরানে পৌঁছেছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা যাচাইয়ের যে প্রস্তাব দিয়েছে সেটি কালক্ষেপণ করে জাতিসংঘ নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল কিনা সে ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইইউ সন্দিহান।
ডিসেম্বর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানে দুদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করাতে তেহরানকে বাধ্য করাই এর লক্ষ্য। কারণ, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করতে পারে বলে পশ্চিমারা শঙ্কিত।
কিন্তু এই কর্মসূচি বন্ধ না করার ব্যাপারে ইরানের অটল অবস্থানের কারণে বিশ্বশক্তিগুলো তেহরানে তৃতীয়দফা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।
ইরানে ইতোমধ্যেই পরমাণু বোমা তৈরি উপযোগী ইউরেনিয়ামের অস্তিত্ব পেয়ে আইএইএ এর যথাযথ ব্যাখ্যা দাবি করেছে। পাশাপাশি প্লুটোনিয়াম নিয়ে ইরানের নানা পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কেও আরও অনেক কিছু জানতে চায় আইএইএ। জানতে চায় অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি নিয়ে ইরানের গবেষণাকাজ সম্পর্কে।
ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যে সেন্ট্রিফিউজ ব্যবহার করছে তার চেয়ে একাজে তিনগুণ বেশি সক্ষম সেন্ট্রিফিউজ তৈরি করা নিয়ে গবেষণা শুরু করেছে। এই গবেষণা কোনো পর্যায়ে রয়েছে আইএইএ তা জানতে চায়। সেইসঙ্গে দেখতে চায় সেইসমস্ত দলিলপত্র যেগুলোতে ইউরেনিয়াম দিয়ে বোমা তৈরির পদ্ধতি উল্লেখ রয়েছে।
আইএইএ'র প্রধান এলবারাদি বলেছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির সচ্ছ্বতা যাচাইয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি স
bdnews24