২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় ১৫ আল-কায়েদা সন্দেহভাজন গ্রেফতার

বেশ কয়েকটি লক্ষ্যস্থলে হামলার চক্রান্তকারী ১৫ জন আল-কায়েদা সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মরোক্কো পুলিশ। একটি পত্রিকা রোববার একথা জানায়। ইইউ এবং ইসরায়েল মরোক্কোয় সন্ত্রাসী হামলা হওয়ার আগাম সতর্কবাণী দেওয়ার পর এই ১৫ জন আটক হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

রাবাত, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেশ কয়েকটি লক্ষ্যস্থলে হামলার চক্রান্তকারী ১৫ জন আল-কায়েদা সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মরোক্কো পুলিশ। একটি পত্রিকা রোববার একথা জানায়। ইইউ এবং ইসরায়েল মরোক্কোয় সন্ত্রাসী হামলা হওয়ার আগাম সতর্কবাণী দেওয়ার পর এই ১৫ জন আটক হল। বহুল প্রচারিত আরবী ভাষী দৈনিক 'আল মাসা' কয়েকটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ১৫ জন সন্দেহভাজনের ৪ জনই এসেছে আলজেরিয়ার আল-কায়েদা ঘাঁটি থেকে। তারা মারাত্মক এবং বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে মরোক্কোয় প্রবেশ করে। এর আগে ইইউ এবং ইসরায়েল জানায়, মরোক্কোয় সন্ত্রাসী হামলা একরকম নিশ্চিত। এ লক্ষ্যে আগেভাগেই মরোক্কোর পশ্চিমা দূতাবাস এবং পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। আল-আহদাত আল মাগরিবিয়া দৈনিক সোমবার একথা জানায়। দৈনিকটি জানায়, ইউরোপীয় কমিশনের নিরাপত্তা দপ্তর রাবাতে একটি প্রতিবেদন পাঠিয়ে সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলার ব্যবস্থা নিতে বলেছে। ইইউ'র প্রতিবেদনে মরোক্কোয় হামলার ব্যাপারটি প্রায় নিশ্চিত বলে উল্লেখ করা হয়। সেইসঙ্গে যে জায়গাগুলো সন্ত্রাসীদের হামলার লক্ষ্য হতে পারে সেগুলোও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরবীভাষী পত্রিকাটি একথা জানায়। পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, "ইইউ মরোক্কোকে সন্ত্রাসী হামলার তথ্যের গুরুত্বানুয়াযী নজরদারি জোরদার করতে বলেছে। ফ্রান্স নিশ্চিত করে জানিয়েছে যে, সন্ত্রাসীরা আলজেরিয়া এবং মরোক্কোয় হামলার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।" বিষয়টি নিয়ে ইসরায়েলি ও মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গত সপ্তাহে প্যারিসে আলোচনাও করেছেন বলে জানায় পত্রিকাটি। এতে বলা হয়, আলজেরিয়া ও মৌরিতানিয়া থেকে জিহাদিদের মরোক্কোয় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দা তথ্য পেয়েছে রাবাত। ইইউ এবং ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয় যে, আল-কায়েদা সদস্যরা মরোক্কোয় ঢুকে পড়তে পারে এবং তাদের কেউ কেউ চিহ্নিতও হয়ে থাকতে পারে। আরবী ভাষী পত্রিকাটি জানায়, ফ্রান্সের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই তথ্যে বলা হয়েছিল ওই ৩ জন আলজেরিয়া এবং মৌরিতানিয়া থেকে আগত আল-কায়েদা সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মরোক্কোয় হামলা চালাতে ইচ্ছুক ছিল। মরোক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, " স্পেনে যাওয়ার উদ্দেশ্যে আলজেরিয়া থেকে অবৈধভাবে মরোক্কোয় ঢুকে পড়ে গ্রেফতার হওয়া ১৩ জন সিরিয় সম্পর্কেই কেবল আমরা জানি। তারা অবৈধ অভিবাসী।" তবে রাবাতের সিরিয় দূতাবাস এই আটকের ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে। অন্য একটি আরবী ভাষী দৈনিক আসাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, মরোক্কোর সন্ত্রাবিরোধী পুলিশ স্কোয়াড তিনজন আল-কায়েদা সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তারা মরোক্কোয় বোমা হামলার পরিকল্পনা করছিল। পত্রিকাটি আরও জানায়, গ্রেফতারকৃতদের ৪ জন কাসাব্লাঙ্কার একটি বিস্ফোরক কারখানা থেকে বিস্ফোরক পাওয়া চেষ্টা করেছিল। উল্লেখ্য, সন্ত্রাসী হামলার আশঙ্কায় গত শুক্রবার মরোক্কোয় সর্বচ্চো সতর্কতা জারি করা হয়। মরোক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা সা