২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে মঙ্গলবার ন্যাটো বাহিনীর ওপর আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৭ জন বেসমরিক নাগরিক নিহত হয়েছে। উরুজগানের প্রদেশিক পুলিশ প্রধান মোহম্মদ কাশিম একথা জানিয়েছেন। দেহরাউদ জেলার একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কাশিম। হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কাবুল, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে মঙ্গলবার ন্যাটো বাহিনীর ওপর আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৭ জন বেসমরিক নাগরিক নিহত হয়েছে। উরুজগানের প্রদেশিক পুলিশ প্রধান মোহম্মদ কাশিম একথা জানিয়েছেন। দেহরাউদ জেলার একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কাশিম। হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হামলায় ৬ জন আফগান নগরিক নিহত এবং ১৩ জন আহত হয়েছে। ন্যাটোর ৭ জন সেনাও হামলায় আহত হয়েছে বলে জানান তিনি। এদিকে, অন্য এক খবরে জানা গেছে, আফগানিস্তানের ল্যাঘমান প্রদেশে মঙ্গলবার একটি বিদেশি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আহত মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর এক সেনাও মারা গেছে। আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরাই হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেনাবাহিনী নিহত সেনার জাতীয়তা সম্পর্কে কিছু বলেনি। তবে আফগানিস্তানের স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ওই হামলায় দুজন মার্কিন সেনা আহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ঘ.