২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা-মর্টার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০

ইরাকের তাজ খুরমাতো শহরে শুক্র ও শনিবার দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণ এবং মর্টার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০ হয়েছে। স্থানীয় পুলিশ এবং মেয়র মোহম্মদ রশীদ নিহতের এ খবর নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরও বেড়ে ১৫০ এ দাঁড়াতে পারে বলে স্থানীয় কর্মকর্তারা রেব্বার আশঙ্কা প্রকাশ করেছেন। রশিদ শনিবার নিহতের সংখ্যা ১১৫ বলে জানালেও পরে তিনি ১৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আহতের সংখ্যা ২৫০ বলে জানান তিনি। পুলিশ বলছে, ২০ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলেই ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

বাগদাদ,জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের তাজ খুরমাতো শহরে শুক্র ও শনিবার দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণ এবং মর্টার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০ হয়েছে। স্থানীয় পুলিশ এবং মেয়র মোহম্মদ রশীদ নিহতের এ খবর নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরও বেড়ে ১৫০ এ দাঁড়াতে পারে বলে স্থানীয় কর্মকর্তারা রেব্বার আশঙ্কা প্রকাশ করেছেন। রশিদ শনিবার নিহতের সংখ্যা ১১৫ বলে জানালেও পরে তিনি ১৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আহতের সংখ্যা ২৫০ বলে জানান তিনি। পুলিশ বলছে, ২০ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলেই ধারণা করা হচ্ছে। রশীদ জানান, শিয়া এলাকায় গাড়িবোমা হামলায় ৫০ টি ছোট দোকান ও ৫০ টি বাড়ী ধ্বংস হয়েছে। নিহতের সংখ্যা ১৫০ এ উন্নীত হলে ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর এটিই জঙ্গিদের সবচে মারাত্মক হামলা হিসাবে গণ্য হবে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তারা ওই সময় শপিং করতে বেরিয়েছিল। উদ্ধারকারীরা কয়েক ঘন্টার চেষ্টা পর ধ্বংসস্তুপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতো শহরে রাস্তার ওপর একটি খোলা বাজারের মধ্যে এক গাড়িবোমার বিস্ফোরণ ঘটে শনিবার সকালে। এতেই হতাহতের ওই ঘটনা ঘটে। পুলিশ বলেছে, এটি আত্মঘাতী গাড়িবোম হামলা না কি থামিয়ে রাখা গাড়িতে বোমাটি পাতা ছিল তা নিশ্চিত নন তারা। ইরাকি কর্মকর্তারা এ হামলার জন্য ইরাকি সুন্নি আল-কায়েদা জঙ্গিদের দায়ী করেছেন। এর আগে দিয়ালা প্রদেশের ইরান সীমান্তবর্তী অঞ্চলে আরেক গাড়িবোমা হামলায় ২২ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায়। গারঘাউশ গ্রামের স্থানীয় পরিষদের প্রধান ইব্রাহিম আল বাজিলাম জানান শিয়া মতাবলম্বী কুর্দি গ্রামবাসীরা একটি জানাজা থেকে ফেরার সময় ওই হামলার শিকার হন। এদিকে, বাগদাদের কেন্দ্রস্থলে একটি বাড়ির ছাদে মর্টারবোমা হামলায় নিহত হয়েছেন এক দম্পতি ও তাদের চার সন্তানসহ একই পরিবারের মোট সাতজন। এদিকে গত দুদিনে ইরাকে ৬ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। গত কিছুদিন কঠোর সেনা অভিযানের মধ্যে ইরাকে সহিংসতার ঘটনা কিছুটা কমলেও গত দুদিনে তা তীব্র আকার ধারণ করেছে। বাগদাদের কেন্দ্রস্থলে সুন্নিপ্রধান ফাদহিল এলাকার একটি বাড়ির ছাদে মর্টারবোমার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন নিহত হন শুক্রবার গভীর রাতে। বিদ্যুৎ না থাকার কারণে গ্রীষ্মকালের গরম এড়াতে ছাদে শুয়ে ঘুমাচ্ছিল বাবা মা ও চার সন্তানের ওই পরিবারটি। এ ছয়জন ছাড়াও তাদের সঙ্গে থাকা এ আত্মীয়ও নিহত হয় ওই ঘটনায়। পরিবারটির সব ছেলেমেয়েদের বয়স ছিল ৯ থেকে ১৭ বছরের মধ্যে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৮ ঘ.