২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে 'সেভেন সেভেন' হামলার দ্বিতীয় বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ব্রাউন

লন্ডনে 'সেভেন সেভেন' আত্মঘাতী বোমা হামলার দ্বিতীয় বার্ষিকীতে শনিবার ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ২০০৫ সালে ৭ই জুলাই লন্ডনের পাতাল রেল ও দোতলা বাসে একযোগে চালানো ওই বোমা হামলায় ৫২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

লন্ডন, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- লন্ডনে 'সেভেন সেভেন' আত্মঘাতী বোমা হামলার দ্বিতীয় বার্ষিকীতে শনিবার ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ২০০৫ সালে ৭ই জুলাই লন্ডনের পাতাল রেল ও দোতলা বাসে একযোগে চালানো ওই বোমা হামলায় ৫২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী ব্রাউনসহ লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন, লন্ডন বিষয়ক মন্ত্রী তেসা জোয়েল কিংস ক্রস স্টেশনে এক সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে অংশ নেন শনিবার সকালে। এছাড়াও বিভিন্ন সংগঠন নেতা ও হতাহতদের আত্মীয়স্বজন ওই অনুষ্ঠানে অংশ নেন। আড়ম্বরহীন এ অনুষ্ঠানের আয়োজন করা হয় হতাহতদের আত্মীয়স্বজনের অনুরোধে। কিংষ ক্রস স্টেশনেই সেসময় প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটায় একেই শ্রদ্ধা জানানোর স্তান হিসেবে বেছে নেওয়া হয়। জুলাই হামলায় নিহতদের স্মরণে লন্ডনের হাইড পার্কে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফেব্র"য়ারি মাসে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগ ওই সৌধ নির্মাণের ঘোষণা দিয়েছিল। সেভেন সেভেন হামলার দ্বিতীয় বার্ষিকীর মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী হিসেবে ব্রাউনের ক্ষমতা গ্রহণের পর পরই লন্ডনে গাড়িবোমা উদ্ধার এবং গ্লাসগো বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় পুরো লন্ডনে আবার বোমাতঙ্ক দেখা দেয়। লন্ডনবাসীদের মনে ফিরে আসে সেভেন সেভেন হামলার দুঃসহ স্মৃতি। ১৯৮৮ সালের প্যান এম লকারবি বিমান হামলায় ২৭০ জন নিহত হওয়ার পর ৭ই জুলাইয়ের হামলায় ব্রিটিশদের জন্য এ ধরণের সবচেয়ে বড় নাশকতামূলক ঘটনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯২০ঘ.