২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সপ্তাশ্চার্যের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা

নতুন করে বিশ্বের সপ্তাশ্চর্য খোঁজার যে মহা ভোটযুদ্ধ চলছে তার বিচারে কোন স্থাপনা ও ঐতিহাসিক স্থানটি শিরোপা জিতবে তা নিয়ে সৃষ্টি হয়েছে টান টান উত্তেজনা। আর কয়েক ঘন্টার মধ্যেই লিসবনে ঘোষণা করা হবে ফলাফল। ইন্টারনেটের মাধ্যমে এরইমধ্যে ভোট দিয়েছে নয় কোটি লোক। তালিকার শীর্ষ সারিতে রয়েছে পেরুর মা"ু পিচ্চু, জর্ডানের পেত্রা, গ্রিসের অ্যাক্রোপলিস। পিছিয়ে নেই ভারতবর্ষের অহঙ্কার তাজমহলও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 07:29 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

লিসবন, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন করে বিশ্বের সপ্তাশ্চর্য খোঁজার যে মহা ভোটযুদ্ধ চলছে তার বিচারে কোন স্থাপনা ও ঐতিহাসিক স্থানটি শিরোপা জিতবে তা নিয়ে সৃষ্টি হয়েছে টান টান উত্তেজনা। আর কয়েক ঘন্টার মধ্যেই লিসবনে ঘোষণা করা হবে ফলাফল। ইন্টারনেটের মাধ্যমে এরইমধ্যে ভোট দিয়েছে নয় কোটি লোক। তালিকার শীর্ষ সারিতে রয়েছে পেরুর মা"ু পিচ্চু, জর্ডানের পেত্রা, গ্রিসের অ্যাক্রোপলিস। পিছিয়ে নেই ভারতবর্ষের অহঙ্কার তাজমহলও। শুক্রবার মাঝরাতে ভোট দেওয়ার শেষ সময় গণনা শুরু হতেই ইন্টারনেটে স্রোতের মতো ভোট পড়তে শুরু হয়েছে। অনলাইনে এত বেশি ভোট পড়ার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। শনিবার বর্নাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে মুকুট জয়ীদের নাম। আয়োজকরা বলেছেন, বলেছেন বিশ্ব সংস্কৃতির শ্রেষ্ঠ স্থানগুলি চিহ্নিত করতে তারা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। এতে চেষ্টা থাকছে ইউরোপীয় সভ্যতার সঙ্গে মেক্সিকোর মায়া সভ্যতার মতো বিশ্বের অপরাপর সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর। 'বিশ্বের নতুন সপ্তাশ্চার্য' নামে এই উদ্যোগের মুখপাত্র টিয়া ভেরিং বলেন, "আমরা এক ইউরোপকেন্দ্রীক বিশ্বে বাস করছি। কখনো কি আমরা ইউরোপীয় সভ্যতার প্রতীকের সঙ্গে বিশ্বের অপরাপর