২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া--চীন নিরাপত্তায় হুমকি: জাপান

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন জাপান চীনের সামরিক ব্যয়ের বিষয়টিতে স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারাত্মক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে জাপান। সরকারি এক প্রতিরক্ষাপত্রে শুক্রবার জাপান এই উদ্বেগ প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

টোকিও, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন জাপান চীনের সামরিক ব্যয়ের বিষয়টিতে স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারাত্মক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে জাপান। সরকারি এক প্রতিরক্ষাপত্রে শুক্রবার জাপান এই উদ্বেগ প্রকাশ করে। উত্তর কোরিয়া গত মাসে ৩টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরিয়া অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গত বছর উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর এ অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। ১৯৯৮ সালে পিয়ংইয়ংয়ের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে যায়। এরপরই জাপান প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ব্যয় করে। উত্তর কোরিয়ার পাশাপাশি চীনও সামরিক শক্তি বৃদ্ধি করা নিয়ে সমালোচনা শিকার হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা নিলেও দ'ুদেশের মধ্যে সম্পর্ক এখনও কন্টকাকীর্ণ। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বার্ষিক প্রতিরক্ষাপত্রে বলা হয়েছে, চীনের সামরিক শক্তির বিষয়টিতে সচ্ছ্বতার অভাবের কারণে এটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়াও স