২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের বিমানে গুলি ও রকেট হামলা

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে বহনকারী বিমানে শুক্রবার গুলি ও রকেট হামলা হয়েছে। রাওয়ালপিণ্ডি বিমানঘাঁটি থেকে বিমানটি ওড়ার পরপরই তাকে হত্যার চেষ্টা হয়। তিনি সেনাবাহিনীর একটি বিমানে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুরবাত শহরে বন্যা-কবলিতদের দেখতে যাচ্ছিলেন। একজন গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন হামলার পর বিমানটি নিরাপদেই সেখানে পৌঁছেছে। রানওয়ের পাশে একটি বাড়ির ছাদ থেকে ওই হামলা হয়। পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য হামলা হওয়ার কথা অস্বীকার করেছে। অন্যদিকে সরকার বলেছে গুলি বর্ষনের ঘটনা ঘটলেও প্রেসিডেন্টের বিমানটিকে নিশানা করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত বলা যাবে কী ঘটেছিল।" অতীতে দু'দুটো হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া মোশাররফ এ নিয়ে তৃতীয়বার হত্যা চেষ্টা থেকে রক্ষা পেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা বলছেন, "মোশাররফকে হত্যার চেষ্টা হয়েছে। তবে হামলকারীরা সফল হয়নি।" (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ইসলামাবাদ, ০৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে বহনকারী বিমানে শুক্রবার গুলি ও রকেট হামলা হয়েছে। রাওয়ালপিণ্ডি বিমানঘাঁটি থেকে বিমানটি ওড়ার পরপরই তাকে হত্যার চেষ্টা হয়। তিনি সেনাবাহিনীর একটি বিমানে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুরবাত শহরে বন্যা-কবলিতদের দেখতে যাচ্ছিলেন। একজন গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন হামলার পর বিমানটি নিরাপদেই সেখানে পৌঁছেছে। রানওয়ের পাশে একটি বাড়ির ছাদ থেকে ওই হামলা হয়। পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য হামলা হওয়ার কথা অস্বীকার করেছে। অন্যদিকে সরকার বলেছে গুলি বর্ষনের ঘটনা ঘটলেও প্রেসিডেন্টের বিমানটিকে নিশানা করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত বলা যাবে কী ঘটেছিল।" অতীতে দু'দুটো হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া মোশাররফ এ নিয়ে তৃতীয়বার হত্যা চেষ্টা থেকে রক্ষা পেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা বলছেন, "মোশাররফকে হত্যার চেষ্টা হয়েছে। তবে হামলকারীরা সফল হয়নি।" (আরও তথ্যসহ