রামাল্লাহ, পশ্চিম তীর, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ পশ্চিম তীরে বন্দুকধারীদের ওপর দমনাভিযান চালানোর অঙ্গীকার করেছেন। তবে তিনি বলেন, এ অভিযানের সফলতা নির্ভর করছে বন্দুকদারীদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা বন্ধের ওপর।
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাতকারে আব্বাসের জরুরি সরকারের প্রধানমন্ত্রী ফাইয়াদ বলেন, আমাদের এ ব্যাপারে খুবই আন্তরিক হতে হবে। বন্দুকধারী সে যেই হোক এবং যে দলেরই হোক না কেন তারা শত্র"। তারা এ পক্রিয়ায় সহযোগিতা করার পথ বেছে না নিলে শেষ হয়ে যাবে।"
ফাইয়াদ আরও বলেন, "আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ, এটাই হতে পারে আমাদের শেষ সুযোগ।"
তবে তিনি এও বলেন, "ইসরায়েলকে এ অভিযানের সুযোগে জঙ্গিদের ওপর হামলা না চালানোর অঙ্গীকার করতে হবে। তা না হলে প্রমাণ হয়ে যাবে যে, ফিলিস্তিনের নিরাপত্তা অভিযানের ওপর ইসরায়েলের বিশ্বাস নেই। ফলে এ চেষ্টা মুখ থুবড়ে পড়বে।"
ফাইয়াদ জানান, তার সরকার ইসুটি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে এবং সাড়া পাওয়ার অপেক্ষায় আছে।
তবে তিনি বলেন, "আমরা এর জন্য বেশি সময় ধরে অপেক্ষায় করতে পারব না। কারণ আইন-শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার পূরণে কাজ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটাকেই এ সরকার সবচে বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং এ প্রচেষ্টায় সফল হতে হবে। ব্যর্থ হলে চলবে না।"
ফিলিস্তিনের নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছে, আব্বাসের ফাতাহ দল ইতোমধ্যেই পশ্চিম তীরে 'এক্সেকিউটিভ ফোর্স' গঠনে জড়িত সন্দেহে হামাস কর্মকর্তাদের ওপর চড়াও হতে শুরু করেছে।
অনেকে আটকও হয়েছেন। আবার অনেককেই জ্ঞিাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। হামাস কর্মকর্তারা ও ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৭ঘ.
bdnews24