২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদের ৫ শতাধিক উগ্রবাদীর আত্মসমর্পণ, বাকী আরও কয়েক হাজার

পাকিস্তানে ইসলামাবাদের 'লাল মসজিদে' উগ্রবাদী সশস্ত্র মুসলিম ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার ১১ জন নিহত হওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে ৫ শতাধিক উগ্রবাদী। কিন্তু আরও কয়েক হাজার উগ্রবাদী এখনও মসজিদের ভেতরেই রয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে এসেছে ৫০০রও বেশি জন। এদের বেশির ভাগই নারী ও শিশু। কিন্তু ২ হাজার থেকে ৫ হাজার লোক এখনও মসজিদের ভেতরে রয়ে গেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ইসলামাবাদ, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানে ইসলামাবাদের 'লাল মসজিদে' উগ্রবাদী সশস্ত্র মুসলিম ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার ১১ জন নিহত হওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে ৫ শতাধিক উগ্রবাদী। কিন্তু আরও কয়েক হাজার উগ্রবাদী এখনও মসজিদের ভেতরেই রয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে এসেছে ৫০০রও বেশি জন। এদের বেশির ভাগই নারী ও শিশু। কিন্তু ২ হাজার থেকে ৫ হাজার লোক এখনও মসজিদের ভেতরে রয়ে গেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। শ' শ' সেনা ও পুলিশ মসজিদ সীল করে রেখেছে। এলাকায় জারি রয়েছে ২৪ ঘণ্টার কারফিউ। উত্তেজনা প্রশমনে ওই এলাকায় কারফিউ জারি করা হয়। কর্তৃপক্ষ মাদ্রাসার ছাত্রদের অস্ত্র সমর্পণের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার পরই আত্মসমর্পণ করল ৫শ'র বেশি জন। কর্তৃপক্ষ আত্মসমর্পণের সময় আরও বাড়িয়েছে। ইতোমধ্যেই যারা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে নারী ও শিশুদের মুক্তি দেওয়া হয়েছে। বুধবার ভোর হওয়ার আগেই ১২ টি সাজোঁয়া যান নিয়ে লাল মসজিদ এলাকায় অবস্থান নিয়েছে সেনারা। মসজিদের আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লাল মসজিদের গোঁড়া মুসলিম ধর্মীয় নেতা ও তাদের অনুসারীদের ওপর দমনাভিযান চালানোর জন্য রাজনীতিবিদদের নতুন চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। মসজিদে সেনা অভিযান চললে আত্মঘাতী হামলা চালানো হবে বলে মাদ্রাসা থেকে ইতোমধ্যেই হুমকি এসেছে। পুলিশ জানায়, মঙ্গলবার মাদ্রাসার উগ্রবাদী ছাত্ররা মসজিদের কাছের একটি সরকারি দপ্তরের নিরাপত্তা টহলে হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে চার পুলিশকে জিম্মি করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। মুহুর্মুহু টিয়ার গ্যাস আর স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাদ্রাসা ছাত্ররা কাছের পরিবেশ মন্ত্রণালয়ের একটি দপ্তরে ব্যাপক ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি গাড়িসহ ওই ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় আশপাশের অন্যান্য ভবনেও ইটপাটকেল নিক্ষেপ করে ওই ছাত্ররা। সংঘর্ষ চলাকালেই মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয় যে,"দশ মিনিটের মধ্যে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছিলাম আমরা। কিন্তু তা না করায় এখন আমরা আত্মঘাতী হামলা চালানোর আহ্বান জানাচ্ছি।" সংঘর্ষে তাৎক্ষণিকভাবে এক আধাসামরিক সেনা ও এক টেলিভিশন ক্যামেরাম্যানসহ নিহত হয় কমপক্ষে ৬ জন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবশ্য সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার কথা জানায়। পরে হাসপাতালের কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। বুধবার টেলিভিশন স