জাতিসংঘ, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট নিরসনে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করার পরিবর্তে কূটনৈতিক আলাপ-আলোচনা নিজস্ব গতিতে এগিয়ে চলা উচিত। চীনের জাতিসংঘ রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগা মঙ্গলবার একথা বলেছেন। গুয়াংগা এক সংবাদ সম্মেলনে বলেন, "কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বিষয়টিকেই সবচে বেশি গুরুত্ব দেওয়া উচিত।" তাছাড়া, ইরানের বিরুদ্ধে এখনই নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়ে এগুনো সময়োপযোগী কিনা তা নিয়েও গুয়াং সংশয় প্রকাশ করেন।
পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের অনড় অবস্থানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটিতে দু'দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা দেশগুলোর ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। ওয়াং বলেন, "জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন ৫ টি দেশের সঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরান ইসু নিয়ে টেলিফোন সম্মেলন করেছেন। কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।"
যুক্তরাষ্ট্র এখনও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। ব্রিটেনও যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত। এ পরিস্থিতিতে ওয়াংয়ের কূটনৈতিক আলাপ আলোচনা চালানোর প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হট্টগোল বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরান অবশ্য স
bdnews24