২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের লাল মসজিদ ঘিরে সংঘর্ষে ৬ জন নিহত

পাকিস্তানের ইসলামাবাদের 'লাল মসজিদে' সশস্ত্র মাদ্রাসা ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার এক আধাসামরিক সেনা ও এক টেলিভিশন ক্যামেরাম্যানসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানায় মাদ্রাসা ছাত্ররা মসজিদের কাছের একটি সরকারি দপ্তরের নিরাপত্তা টহলে হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে চার পুলিশকে জিম্মি করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। মুহুর্মুহু টিয়ার গ্যাস আর স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ইসলামাবাদ, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানের ইসলামাবাদের 'লাল মসজিদে' সশস্ত্র মাদ্রাসা ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার এক আধাসামরিক সেনা ও এক টেলিভিশন ক্যামেরাম্যানসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানায় মাদ্রাসা ছাত্ররা মসজিদের কাছের একটি সরকারি দপ্তরের নিরাপত্তা টহলে হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে চার পুলিশকে জিম্মি করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। মুহুর্মুহু টিয়ার গ্যাস আর স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক আধথা সামরিক সেনা ও এক টিভি ক্যামেরাম্যান ছাড়াও একত পথচারীসহ তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে ওই সংঘর্ষে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাদ্রাসা ছাত্ররা কাছের পরিবেশ মন্ত্রণালয়ের একটি দপ্তরে ব্যাপক ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি গাড়িসহ ওই ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় আশপাশের অন্যান্য ভবনেও ইটপাটকেল নিক্ষেপ করে ওই ছাত্ররা। এদিকে সংঘর্ষ চলতে থাকলে মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয় যে,"দশ মিনিটের মধ্যে সংঘর্ষ থামানোর জন্য আহ্বান জানিয়েছিলাম আমরা। কিন্তু তা না করায় এখন আত্মঘাতী হামরা চালানোর জন্য আহ্বান জানাচ্ছি আমরা।" সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা ছাত্ররা। সরকারি হিসেবে ছয়জনের মৃত্যুর কথা বলা হলেও লাল মসজিদের এক মৌলানা রয়টার্সকে জানান, বন্দুকযুদ্ধে অন্যান্যরা ছাড়াও আট মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মাদ্রাসা ছাত্রদের আন্দোলনের এক নেতা আব্দুল রশিদ গাজীও রয়টার্সকে বলেন,"তারা আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করছে। আমাদের প্রায় আট ছাত্র নিহত হয়েছে ওই সংঘর্ষে।" এদিকে সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে উপ স্বরাষ্ট্রমন্ত্রী জাফর ইকবাল ওয়ারিয়াহ বলেছেন,"লাল মসজিদের ছাত্রদের উস্কানিমূলক গুলিবর্ষণ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের কথা বলা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/২২০০ ঘ.