২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের ইরানি অস্ত্র সাহায্যের অভিযোগ সত্য: আফগানিস্তান

ইরান তালেবানদের অস্ত্র সাহায্য দিচ্ছে-যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এ অভিযোগ আফগানিস্তান প্রকাশ্যে নাবচ করলেও আফগান কর্মকর্তারা তলে তলে বলছেন, এ অভিযোগ সত্য এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

কাবুল জুলাই, ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান তালেবানদের অস্ত্র সাহায্য দিচ্ছে-যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এ অভিযোগ আফগানিস্তান প্রকাশ্যে নাবচ করলেও আফগান কর্মকর্তারা তলে তলে বলছেন, এ অভিযোগ সত্য এবং এটি অত্যন্ত উদ্বেগজনক। কয়েকজন আফগান কর্মকর্তা এএফপিকে বলেন, তালেবানদের ইরানি অস্ত্র সাহায্যদানের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রশাসনে তর্কবিতর্ক চলছে। সরকার এ বিষয়টি নিয়ে জটিল অবস্থানে পড়েছে। কারণ, সরকার বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারপ করতে চায় না এবং যুক্তরাষ্ট্র-ইরান বিরোধেও শামিল হতে চায় না। কিন্তু আফগানিস্তান আবারও বিশ্বের শক্তিধর দেশগুলোর লড়াইক্ষেত্রে পরিণত হতে পারে বলেরও সরকার শঙ্কিত। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছিলেন, "আফগানিস্তানে তালেবানদের হাতে যে হারে ইরানি অস্ত্র সরবরাহ চলছে তাতে বিশ্বাস করা কঠিন যে ইরান সরকার এ ব্যাপারে কিছু জানে না।" কিন্তু ইরান এ অভিযোগ ১০০ ভাগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। এদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সুলতান আহমেদ বাহিন বলেছেন, " আমরা এ সমস্ত তথ্য পেয়ে উদ্বিগ্ন। আমরা ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে চাই।" আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। কদিন আগে তিনি বলেন, তালেবানদের ইরানি অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ঘ.