২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাকি কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাবে তুরস্ক'

ইরাকের কুর্দিদের বিরুদ্ধে আন্ত:সীমান্ত অভিযানে নামার বিস্তারিত পরিকল্পনা করেছে তুরস্ক। মার্কিন ও ইরাকি সেনারা কুর্দিদের সামাল দিতে ব্যর্থ হলে তুরস্ক এই অভিযান চালাবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুলের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এক পত্রিকায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

আঙ্কারা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইরাকের কুর্দিদের বিরুদ্ধে আন্ত:সীমান্ত অভিযানে নামার বিস্তারিত পরিকল্পনা করেছে তুরস্ক। মার্কিন ও ইরাকি সেনারা কুর্দিদের সামাল দিতে ব্যর্থ হলে তুরস্ক এই অভিযান চালাবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুলের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এক পত্রিকায় একথা বলা হয়েছে। আঙ্কারা অনেকবারই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের সন্ধান পেতে ইরাকের কুর্দি অধুষ্যিত উত্তরাঞ্চলে সেনা পাঠানোর হুমকি দিয়েছে। কারণ, পিকেকে'র জঙ্গিরা তুরস্কে হামলা চালানোর জন্য ইরাকের কুর্দিস্তানকে ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। রাদিকাল পত্রিকায় এক সাক্ষাৎকারে গুল বলেন, "ইরাকের কুর্দি অঞ্চলে সেনা অভিযানের পরিকল্পনা আঁটঘাট বেঁধেই নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরাকি কিংবা মার্কিন বাহিনী পিকেকে জঙ্গিদের নির্মুল না করলে আমরাই নিজেরই অভিযান চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করব।" এদিকে, ওয়াশিংটন তুরস্ককে ইরাকের উত্তরাঞ্চলে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। এ পদক্ষেপ ওই অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। তুরস্ককে এ ব্যাপারে হঁশিয়ার করেছে ইরাকও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০১ঘ.