২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বর একদিন কাস্ত্রোকে তুলে নেবেন : বুশ

অবশেষে ফিদেল কাস্ত্রো সম্পর্কে নিজের মনের কথা খুলে বললেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। কিউবা এবং সেখানে কাস্ত্রোর শাসনাবসান সম্পর্কে বৃহস্পতিবার বুশ বলেন,"পরম ঈশ্বর নিশ্চয়ই একদিন ফিদেল কাস্ত্রোকে তুলে নেবেন"। কাস্ত্রোকে খুন করতে সিআইএ মাফিয়াদের ভাড়া করেছিল-- মার্কিন গোয়েন্দা সংস্থাটির এমন নথিপত্র প্রকাশের কদিন পরই একথা বললেন বুশ। বুশের এ মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্টদের পরিহাস করে কাস্ত্রো বলেছেন,"এখন আমি বুঝতে পারছি যে কেন আমাকে হত্যার নির্দেশ দেওয়া বুশ ও অন্যান্য (মার্কিন) প্রেসিডেন্টদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমি বেঁচে আছি: কারণ পরম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

নিউপোর্ট, রোড আইল্যান্ড, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- অবশেষে ফিদেল কাস্ত্রো সম্পর্কে নিজের মনের কথা খুলে বললেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। কিউবা এবং সেখানে কাস্ত্রোর শাসনাবসান সম্পর্কে বৃহস্পতিবার বুশ বলেন,"পরম ঈশ্বর নিশ্চয়ই একদিন ফিদেল কাস্ত্রোকে তুলে নেবেন"। কাস্ত্রোকে খুন করতে সিআইএ মাফিয়াদের ভাড়া করেছিল-- মার্কিন গোয়েন্দা সংস্থাটির এমন নথিপত্র প্রকাশের কদিন পরই একথা বললেন বুশ। বুশের এ মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্টদের পরিহাস করে কাস্ত্রো বলেছেন,"এখন আমি বুঝতে পারছি যে কেন আমাকে হত্যার নির্দেশ দেওয়া বুশ ও অন্যান্য (মার্কিন) প্রেসিডেন্টদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমি বেঁচে আছি: কারণ পরম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।" কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকেই কাস্ত্রোকে হত্যাসহ তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত অর্ধশতাব্দী ধরে কিউবা শাসন করে চলেছেন কাস্ত্রো। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে কাস্ত্রোর মেয়াদকালে এখন পর্যন্ত ১০ জন মার্কিন প্রেসিডেন্টের পালাবদল হয়েছে হোয়াইট হাউসে। এদের সবার চক্ষুশূল হয়ে আমেরিকার কোলের মধ্যে বসে থেকেই সবাইকে মোকাবেলা করেছেন কাস্ত্রো। রোড আইল্যান্ডের নিউপোর্টে যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে বক্তৃতা করার পর এক প্রশ্নের জবাবে বুশ বলেন,"পরম ঈশ্বর নিশ্চয়ই একদিন ফিদেল কাস্ত্রোকে তুলে নেবেন"। প্রেসিডেন্ট বুশ কি ফিদেল কাস্ত্রোর মৃত্যু কামনা করছেন কি না এমন এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি বলেছেন,"একটি অবশ্যম্ভাবী ঘটনা সম্পর্কে মন্তব্য করছিলেন প্রেসিডেন্ট।" গত সপ্তাহে প্রকাশিত সিআইএর গোপন নথিপত্র থেকে প্রকাশ হয়ে পড়ে যে ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র করে আসছিল মার্কিন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো সোমবারে এক সম্পাদকীয়তে বলেছেন, তাকে হত্যার জন্য 'নিদের্শ এবং নেতৃত্ব' দিচ্ছেন বুশ। বৃহস্পতিবার বুশের সর্বশেষ মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্টদের পরিহাস করে কাস্ত্রো বলেন,বুশ ও অন্যান্য (মার্কিন) প্রেসিডেন্টদের ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন পরম ঈশ্বরই। এ অগাস্ট মাসে ৮১ বছর পূর্ণ করছেন ফিদেল কাস্ত্রো। গত জুলাইতে অন্ত্রের অস্ত্রপাচারের পর সাময়িকভাবে ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করলেও এখনও দেশটির সাংবিধানিক প্রধান তিনিই। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কিউবা শাসন করছেন রাউল কাস্ত্রো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩০ ঘ.