কায়রো, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য দূত হিসাবে টনি ব্লেয়ার কতটুকু সফল হবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরব নেতারা। কারণ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ব্লেয়ারের জনপ্রিয়তার অভাব এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। ইরাক যুদ্ধে ব্লেয়ারের ভূমিকা, গতবছর লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাবে তার বিরোধিতা ছাড়াও ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নিরসনে তার অনেক প্রতিশ্র"তি ভঙ্গের উদাহরণ দিয়ে আরবরা বলেছেন, মধ্যপ্রাচ্য দূত হিসেবে ব্লেয়ার মোটেই সুযোগ্য নন।
মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মাহের ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত নিয়োগ করাকে 'ভুল সিদ্ধান্ত' উল্লেখ করে বলেছেন,
"মার্কিনিরা এর মধ্য দিয়ে তাদের বন্ধুপ্রতীম ব্লেয়ারের প্রতি সম্মান দেখাতে চেয়েছে। কিন্তু আমার মনে হয় সম্মান দেখানোর জন্য তাদের আরেকটু ভালো কোনো উপায় বের করা উচিত ছিল, অন্তত যার মাধ্যমে তার কিছুটা হলেও সাফল্যের সম্ভাবনা থাকতো
bdnews24