২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন অপরাধ মামলায় ইসরায়েলি প্রেসিডেন্টের দোষ স্বীকার

যৌন অপরাধ মামলায় বৃহস্পতিবার দোষ স্বীকার করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট মোসে কাটসভ। পাশাপাশি তিনি জেল থেকে নিস্কৃতি পেতে দরকষাকষিমূলক একটি চুক্তিও স্বাক্ষর করেন। ইসরায়েলের এটর্নি জেনারেল একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জেরুজালেম, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যৌন অপরাধ মামলায় বৃহস্পতিবার দোষ স্বীকার করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট মোসে কাটসভ। পাশাপাশি তিনি জেল থেকে নিস্কৃতি পেতে দরকষাকষিমূলক একটি চুক্তিও স্বাক্ষর করেন। ইসরায়েলের এটর্নি জেনারেল একথা জানিয়েছেন। এটর্নি জেনারেল মেনাকেম মাজুজ বলেন, "ওই চুক্তিরই একজায়গায় কাটসভ এক নারীর বিরুদ্ধে যৌন অপরাধ সংঘটন এবং অন্য আরেক নারীর কর্মচারীকে যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন।" তবে চুক্তির আওতায় মাজুজ প্রেসিডেন্ট কাটসভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কথা থেকে সরে এসে বলেন, আগামী মাসে মেয়াদ শেষ হতে চলা কাটসভ পদত্যাগ করবেন এবং লজ্জ্বাই হবে তার নিত্যসঙ্গী। মাজুজ আরও বলেন, কাটসভের ৭ বছরের জেল পারত। কিন্তু তিনি এখন এর পরিবর্তে বরখাস্ত হওয়ার সাজা পেতে পারেন। উল্লেখ্য, কাটসভ এর আগে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছিলেন। আর এখন তিনি দোষ স্বীকার করে ক্ষতির শিকার হওয়া নারীদের ক্ষতিপূরণও দিতে চেয়েছেন। মাজুজ একথা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ঘ.