২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন আইন সংস্কার প্রশ্নে সিনেটে বুশের পরাজয়

অভিবাসন আইন সংস্কারের পরিকল্পনায় বৃহস্পতিবার সিনেটে গুরুত্বপূর্ণ ভোটে বড় ধরনের পরাজয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের। সিনেটে বিলটি পাসে প্রয়োজনীয় ৬০ ভোটের কম ভোট পড়েছে। এতে করে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার এই বিলটি নিয়ে তর্কবিতর্ক বন্ধ হচ্ছে না এবং এটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটির পথে এগুনোও আর সম্ভব হচ্ছেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ওয়াশিংটন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অভিবাসন আইন সংস্কারের পরিকল্পনায় বৃহস্পতিবার সিনেটে গুরুত্বপূর্ণ ভোটে বড় ধরনের পরাজয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের। সিনেটে বিলটি পাসে প্রয়োজনীয় ৬০ ভোটের কম ভোট পড়েছে। এতে করে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার এই বিলটি নিয়ে তর্কবিতর্ক বন্ধ হচ্ছে না এবং এটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটির পথে এগুনোও আর সম্ভব হচ্ছেনা। সিনেট নেতাদের বিলটি নিয়ে বিরোধীদের বিরোধিতা ঠেকানোর আপ্রাণ চেষ্টার পর এটি নিয়ে বৃহস্পতিবার সিনেটে এই ভোটের আয়োজন করা হয়। ১০০ সদস্যের সিনেটে বিলের পক্ষে ৬০ ভোট পড়লে তবেই বিলের সমর্থকরা চূড়ান্ত ভোটাভুটির দিকে এগুতে পারতেন। কিন্তু ভোটে প্রয়োজনের তুলনায় বিলের পক্ষে ১৪ টি ভোট কম পড়েছে। বিলের পৃষ্ঠপোষকরা এর বেশ কিছু সংশোধনী বাদ দিতে সক্ষম। কিন্তু এ আইনের কোনো গুরুত্বপূর্ণ সংশোধনীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অপারগ। আর একারণে বিলটির ভাগ্য অনেকটাই অনিশ্চিত। বুশ দীর্ঘদন ধরেই অভিবাসন আইনটি সংস্করের সুযোগ খুঁজছেন। এই বিলটিই হতে পারে তাঁর দ্বিতীয় দফা ক্ষমতার অবশিষ্ট দেড় বছরের মধ্যে গূরুত্বপূর্ণ অভ্যন্তরীন নীতিমালা সংস্করের শেষ সুযোগ। কিন্তু একাজে প্রেসিডেন্ট বুশ নিজদলের রিপাবলিকানদের প্রবল বাধার সম্মুখীন হয়েছেন । তাঁদের বক্তব্য এই সংস্কারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে না । আলোচ্য বিলটিতে সীমান্ত-নিরাপত্তা এবং ১ কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীর পরিকল্পনামাফিক ও দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ এবং কর্মীদের জন্য একটি অস্থায়ী কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে । বিলটির সমর্থকরা সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট সংগ্রহে ব্যর্থ হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী ব্যাপক-ভিত্তিক অভিবাসন সংস্কারের আগে উত্থাপিত হওয়ার সম্ভাবনা থাকল না । অভিবাসন ইসুটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবং সিনেটে বিলটি পাস হলে তা রিপাবলিকানদের আরও কঠিন বিরোধিতার মুখে পড়ত তাতে সন্দেহ নেই। রিপাবলিকান ছাড়াও বেশ কিছু শ্রমিক সংগঠন বিলটির বিরোধিতা করছে। তাঁদের যুক্তি, এ আইনের আওতায় কর্মীদের জন্য গৃহীত অস্থায়ী কর্মসূচির মধ্যদিয়ে কেবল সস্তা এবং নিুশ্রেণীর কিছু শ্রমিক তৈরি হবে । বিডিনিউজটুয়েন্টিফোর ডট কম/যে আর/ এম বি/এলকিউ/২১৫২ঘ.