২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীসভা ঢেলে সাজাচ্ছেন ব্রাউন

মন্ত্রীসভা ঢেলে সাজানোর মধ্য দিয়ে প্রথম দিনের কাজ শুরু করছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। নতুন নতুন বিষয়কে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার গড়ায় অঙ্গীকারাবদ্ধ ব্রাউন তার দীর্ঘদিনের মিত্র অ্যালিস্টেয়ার ডর্লিংকে চ্যান্সেলর নিয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। পরিবেশ মন্ত্রী ডেভিড মিলিব্যান্ডকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। ডগলাস অ্যালেক্সান্ডার হতে পারেন নতুন আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। অ্যালেন জনসনকে স্বাস্থ্যমন্ত্রী করা ছাড়াও জ্যাক স্ট্রকে বিচার মন্ত্রী নিয়োগ করতে পারেন ব্রাউন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্ত্রীসভার কিছু মন্ত্রীকে বাদ দিচ্ছেন ব্রাউন। স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইড অবসরে যাচ্ছেন। মার্গারেট বেকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন। আর ব্যারোনেস আমোসও এখন আর হাউজ অব লর্ডস এর নেতৃত্বে থাকছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -- মন্ত্রীসভা ঢেলে সাজানোর মধ্য দিয়ে প্রথম দিনের কাজ শুরু করছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। নতুন নতুন বিষয়কে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার গড়ায় অঙ্গীকারাবদ্ধ ব্রাউন তার দীর্ঘদিনের মিত্র অ্যালিস্টেয়ার ডর্লিংকে চ্যান্সেলর নিয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। পরিবেশ মন্ত্রী ডেভিড মিলিব্যান্ডকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। ডগলাস অ্যালেক্সান্ডার হতে পারেন নতুন আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। অ্যালেন জনসনকে স্বাস্থ্যমন্ত্রী করা ছাড়াও জ্যাক স্ট্রকে বিচার মন্ত্রী নিয়োগ করতে পারেন ব্রাউন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্ত্রীসভার কিছু মন্ত্রীকে বাদ দিচ্ছেন ব্রাউন। স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইড অবসরে যাচ্ছেন। মার্গারেট বেকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন। আর ব্যারোনেস আমোসও এখন আর হাউজ অব লর্ডস এর নেতৃত্বে থাকছেন না। স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন প্যাট্রিসিয়া হুইট। তিনি ব্যক্তিগত কারণে সরকার থেকেও বিদায় নিচ্ছেন। হুইটের জায়গায় শিক্ষামন্ত্রী অ্যালেন জনসন স্থলাভিষিক্ত হবেন বলে শোনা যাচ্ছে। ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশের আগে বুধবার ব্রাউন বলেন, "আমি আমার সাধ্যমত পরিবর্তন আনার চেষ্টা করব। এটাই ব্রিটেনের জনগণের প্রতি আমার প্রতিশ্র"তি। এখন সেই কাজটিই শুরু করছি আমি।" ব্রাউনের এ পদক্ষেপের মধ্য দিয়ে ব্রিটেনে শুরু হল নতুন রাজনৈতিক অধ্যায়। বুধবার রাণী এলিজাবেথের কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ব্রাউন রাজনীতিতে পরিবর্তন আনার ওই অঙ্গীকার করেন। ইরাক যুদ্ধের কারণে এতদিনে সরকারের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করার প্রতিশ্র"তি দেন তিনি। ইরাক যুদ্ধে ব্রিটেনের ভুমিকা আর আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশকে 'অন্ধ' সমর্থন যুগিয়ে দেশে বিদেশে মারাত্মক সমালোচনার শিকার ব্লে