২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেয়ারকে বিদায় সম্ভাসন জানিয়ে বুশের ক্রোড়পত্র

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দু'পাতার বিশেষ ক্রোড়পত্রে দীর্ঘ বিদায় সম্ভাসন জানিয়েছেন টনি ব্লেয়ারকে। এই ক্রোড়পত্রে ব্লেয়ারকে একজন বলিষ্ঠ মানুষ অভিহিত করে তার প্রশংসা করেছেন বুশ। ব্রিটেনের বহুল প্রচারিত পত্রিকা 'দ্য সান' এ বুশ লিখেছেন, তিনি স্বার্থপরের মতোই হোয়াইট হাউস থেকে তার বিদায়ের আগ পর্যন্ত ব্লেয়ারকে ক্ষমতায় থাকতে বলেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

লন্ডন, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দু'পাতার বিশেষ ক্রোড়পত্রে দীর্ঘ বিদায় সম্ভাসন জানিয়েছেন টনি ব্লেয়ারকে। এই ক্রোড়পত্রে ব্লেয়ারকে একজন বলিষ্ঠ মানুষ অভিহিত করে তার প্রশংসা করেছেন বুশ। ব্রিটেনের বহুল প্রচারিত পত্রিকা 'দ্য সান' এ বুশ লিখেছেন, তিনি স্বার্থপরের মতোই হোয়াইট হাউস থেকে তার বিদায়ের আগ পর্যন্ত ব্লেয়ারকে ক্ষমতায় থাকতে বলেছিলেন। ক্রোড়পত্রে বুশ লেখেনে, "যুদ্ধের দিনগুলোতে আমরা দুজন একসঙ্গে ছিলাম। যুদ্ধে জয়লাভের এই প্রত্যয় ছিল দুজনের। আমরা শত্রপক্ষকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করতাম। আর এভাবে একে অপরের মতের মিল খুঁজে পেয়েছিলাম।" বুশ এও লেখেন, ইরাক যুদ্ধ দুজনের জন্যই ইতিবাচক পদক্ষেপ হয়ে দেখা দেবে এটাই ভেবেছিলেন তিনি। ইরাক যুদ্ধ সমর্থন করার জন্য ব্লেয়ার দেশে এবং বিশ্বব্যাপী সমালোচনার শিকার হয়েছেন। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বুশ বলেন, "আমি ব্লেয়ারকে একজন বন্ধু হিসাবেই পেতে চেষ্টা করেছি। কিন্তু ব্লেয়ার যা করেছেন তা তার মন থেকেই করেছেন।" 'ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল বলা হয়'--এমন কথা শুনেছেন উল্লেখ করে বুশ বলেন, "তিনি এর চেয়েও অনেক বড় মাপের মানুষ। বিশ্বকে ভয়াবহ বিপদের মুখ থেকে শান্তির বাতাবরণে নিয়ে আসার জন্যই আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।"