২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-ইরাক সম্পর্ক ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: খামেনি

ইরাক সরকারকে সমর্থন দিচ্ছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র দু'দেশের এই সম্পর্ক ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এ অভিযোগ করেছেন। ইরানের আইএসএনএ' বার্ত সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

তেহরান, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক সরকারকে সমর্থন দিচ্ছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র দু'দেশের এই সম্পর্ক ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এ অভিযোগ করেছেন। ইরানের আইএসএনএ' বার্ত সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে। মঙ্গলবার ইরান সফররত ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির সঙ্গে বৈঠককালে খামেনি ওই মন্তব্য করেন। বৈঠকে খামেনি বলেন, "ইরাকে অনিরাপত্তা এবং বিপর্যয়ের পেছনে রয়েছে মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্ক, ইহুদি শাসকচক্র এবং তাদের দোসর কয়েকটি দেশ।" তিনি আরও বলেন, "ইরাক ও ইরানের মাঝে সম্পর্কন্নোয়নের বিরুদ্ধে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ সম্পর্ক নষ্ট করার জন্য কিছু দলিলও তৈরি করছে। এ প্রচেষ্টার বিরুদ্ধে কারো না কারো দাঁড়ানো উচিত।" খামেনির উদ্ধৃতি দিয়ে আইএসএনএ একথা জানায়। উল্লেখ্য, ইরাকে ক্রমবর্ধমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র অনেকদিন থেকেই ইরানকে দোষারোপ করে আসছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। খামেনি বলেছেন, ইরান আন্তরিকভাবেই বর্তমান ইরাক সরকারকে সমর্থন করে যাচ্ছে। ইরাক পরিস্থিতি নিয়ে গত মে মাসে এক দফা আলোচনায় বসেছিল ইরান-যুক্তরাষ্ট্র। এরপর দুপক্ষে আরও আলোচনার জন্য ইরাকের অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে বলে তালাবানিকে জানিয়েছেন খামেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ঘ.