২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান, ২২ আরোহীর সবাই মৃত

ক্যাম্বোডিয়ায় ২২ আরোহীসহ নিখোঁজ বিমানটি বুধবার খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। তিনদিনের লাগাতার অনুসন্ধানের পর উপকূলীয় অঞ্চলের কাছে ঘন জঙ্গল ঘেরা পাহাড়ী এলাকায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে বিমানটির চালক ও ক্রুসহ আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে ১৩ জন কোরীয় এবং ৩ জন চেক নাগরিকসহ মোট ২২ আরোহী ছিলেন। সোমবার উপকূলের পর্যটন এলাকা সিহানুকভিলে থেকে রওনা দিয়ে নিঁেখাজ হয়ে যায় বিমানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

নমপেন, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্যাম্বোডিয়ায় ২২ আরোহীসহ নিখোঁজ বিমানটি বুধবার খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। তিনদিনের লাগাতার অনুসন্ধানের পর উপকূলীয় অঞ্চলের কাছে ঘন জঙ্গল ঘেরা পাহাড়ী এলাকায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে বিমানটির চালক ও ক্রুসহ আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে ১৩ জন কোরীয় এবং ৩ জন চেক নাগরিকসহ মোট ২২ আরোহী ছিলেন। সোমবার উপকূলের পর্যটন এলাকা সিহানুকভিলে থেকে রওনা দিয়ে নিঁেখাজ হয়ে যায় বিমানটি। ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এক সংবাদ সম্মেলনে বলেন, "আপনারা বিধ্বস্ত বিমানটির ছবি দেখে বুঝতে পারছেন যে কারও পক্ষে বেঁচে থাকা অসম্ভব।" শুরু থেকেই এ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের তদারকি করেন প্রধানমন্ত্রী হুন সেন। ক্যাম্বোডীয় প্রধানমন্ত্রী জানান,"এটা ছিল একটি বিশাল অভিযান। আমরা সম্পদে গরিব হতে পারি কিন্তু হৃদয়ে নই। আমাদের উদ্ধারকারীরা দিনরাত কাজ করে তাদের খুঁজে বের করেছে।" তিনি জানান, নমপেন থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের নম ডামরেই বা হাতি পাহাড়ে উদ্ধারকারীরা দুই দিন ক্রমাগত ভারী বর্ষণ ও খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে টিকে থেকেছে এবং তারা তিন পুরুষ ও চার নারীর মৃতদেহ উদ্ধার করেছে। হুন সেন জানান,"কারিগরী ত্র"টির কারণে নয় খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।" চুয়াল্লিশ আসনের এ টারবোপ্রপ বিমানটির রুশ চালক মৌসুমী ঝড়ের কারণে তার যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল বলে আগে থেকেই এমন অনুমান করা হচ্ছিল। তবে উদ্ধারকারীরা এখনও বিমানের 'ব্ল্যাক বক্সটি' খুঁজে পাননি বলেও জানান তিনি। এদিকে দেশটির বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক প্রধান কিয়ো সিভর্ন জানান,"বিমান এবং ভূমি থেকে দীর্ঘ অনুসন্ধানের পর হেলিকপ্টার ক্রুরা 'আতনভ এন -২৪' বিমানটিকে বুধবার সকালে খুঁজে বের করতে সক্ষম হয়। এটি একটি পাহাড় চূড়ার একদম কিনারে ধ্বসে পড়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এএমটি/১৪৩০ঘ.