২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্নতা-উগ্রবাদের হুমকির মুখে মার্কিন-মুসলিমরা

নিউইয়র্ক এবং ওয়াশিংটনে হামলার পর থেকে মুসলিমদের প্রতি সন্দেহ, অবিশ্বাস বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন তাদের বিচ্ছিন্ন করে রেখেছে। এ থেকে মুসলিমদের মধ্যে বাড়ছে ঘৃণা ও উগ্রবাদ। এসব এড়াতে সবার আগে দরকার মার্কিন সমাজে মুসলিম আমেরিকানদের আত্মীকরণ। মঙ্গলবার প্রকাশিত এক সামাজিক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

শিকাগো, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নিউইয়র্ক এবং ওয়াশিংটনে হামলার পর থেকে মুসলিমদের প্রতি সন্দেহ, অবিশ্বাস বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন তাদের বিচ্ছিন্ন করে রেখেছে। এ থেকে মুসলিমদের মধ্যে বাড়ছে ঘৃণা ও উগ্রবাদ। এসব এড়াতে সবার আগে দরকার মার্কিন সমাজে মুসলিম আমেরিকানদের আত্মীকরণ। মঙ্গলবার প্রকাশিত এক সামাজিক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়,"রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মুসলিম আমেরিকানদের পূর্ণ ও সম অংশগ্রহণের জন্য মুসলিম ও অমুসলিমদের একত্রে কাজ করাটা এ মুহূর্তে জরুরি জাতীয় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।" শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স ও ওয়াশিংটনের উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস এর যৌথ আয়োজনে এক বছর ধরে জরিপ ও গবেষণার পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যবসায়ী, সরকারি প্রশাসন ও শিক্ষাবিদদের মধ্য থেকে ৩২ জন বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে একটি টাস্কফোর্স গঠন করে এ গবেষণা পরিচালনা করা হয়। টাস্কফোর্সের সদস্যরা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সরকার ও জাপানিদের টানাপোড়েনের পর এই প্রথম 'ব্যাপকভাবে বিচ্ছিন্ন এবং ব্যাপকভাবে অভিবাসী একটি আমেরিকান স