ওয়াশিংটন, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বব্যাংক সোমবার সর্বসম্মতভাবে নতুন প্রেসিডেন্ট পদে জেলিককে নির্বাচিত করেছে। সাবেক প্রেসিডেন্ট পল উলফোভিৎসের দু'বছরের বিতর্কিত প্রেসিডেন্সির পর জেলিক তার উত্তরসূরী হলেন। বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে উলফোভিৎস পদত্যাগে বাধ্য হন।
জেলিক যুক্তরাষ্ট্রের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিনিধি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে একমাত্র তিনিই মনোনয়ন পেয়েছিলেন। ১ জুলাইয়ে বিশ্বব্যাংক পরিচালনার দায়িত্ব নেবেন জেলিক। তার আগের কয়েকদিন তাকে উলফোভিৎসের সঙ্গে কাজ করতে হবে।
বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারদের বোর্ড বলেছে,"জেলিক ব্যাংকের প্রেসিডেন্সিতে শক্তিশালী নেতৃত্ব ও গুণগত মানের ব্যবস্থাপনা নিয়ে আসবেন তিনি আন্তর্জাতিক বিষয়গুলোতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন এবং সেসব পদক্ষেপই গ্রহণ করবেন যা বিশ্বব্যাংকের নির্ভরশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে।"
৫৩ বছর বয়েসী জোয়েলিক জানান, উলফোভিৎস প্রশ্নে ব্যাবস্থাপনা পরিষদ ও কর্মচারিদের মধ্যে সৃষ্ট বিতর্কের অবসান ঘটানোই হবে তার প্রথম কাজ। ইরাকের যুদ্ধ পরিকল্পনা করার কারণে শুরু থেকেই উলফোভিৎসের অবস্থান ভাল ছিল না।
জোয়েলিক তার এক বিবৃতিতে বলেন,"এটি একটি বিশেষ সম্মান এবং দায়িত্ব। আমি এ কাজে যোগ দিতে প্রস্তুত।"
জোয়েলিক বলেন, তিনি আফ্রিকার দরিদ্রতম দেশগুলোর দিকে বিশেষ দৃষ্টি দেবেন একই সঙ্গে চীন, ভারত এবং ব্রাজিলের মতো উদীয়মান দেশগুলোর প্রতি বিশ্বব্যাংকের ভূমিকা পরিষ্কার করে তুলে ধরতে চান। কারণ এসব দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও চরম দারিদ্রও বিরাজ করছে।
পাশাপাশি তাকে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নশীল দেশগুলোর উপর এর প্রভাবের মতো বিশ্ব সমস্যা মোকাবেলায় সক্ষম করেও বিশ্ব ব্যাংককে গড়ে তুলতে হবে বলে জেলিক উল্লেখ করেন।
দারিদ্র মোকাবিলায় বিভিন্ন প্রজেক্টের জন্য তহবিল বৃদ্ধি নিয়ে দাতা দেশগুলোর বছরব্যাপী আলোচনার মাঝে জেলিকের ৫ বছর মেয়াদের প্রেসিডেন্সি শুরু হল।
জেলিক বলেন," একবার আমি বিশ্ব ব্যাংকের দায়িত্ব নিলে তাদের সঙ্গেই বৈঠকের অপেক্ষায় থাকব যারা সব অঞ্চলেই দারিদ্র নিরসন কর্মসূচি নিয়ে কাজ করছে, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হবে আফ্রিকা দেশগুলোতে। সেইসঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়ন বিনিয়োগ, উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং মর্যাদার বিষয়টিও লক্ষ্য রাখা হবে।"
হোয়াইট হাউস বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে
bdnews24