২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তুপ সরাচ্ছে পাকিস্তান, ভারতে আবার বন্যার আশঙ্কা

ঝড়ের তান্ডব সামলানোর চেষ্টায় নেমেছে পাকিস্তান। এই ঝড়বৃষ্টিতে করাচিতে ২০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। করাচিতে ঝড়ে উপড়ে পড়া গাছ এবং বাড়ীঘরের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজে নেমেছে কর্মীরা। বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে নতুন করে। এদিকে, ভারতেও কয়েকদিনের টানা ঝড়বৃষ্টিতে ১৫০ জন নিহতের পর আবারো নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ভারত কর্তৃপক্ষ বহু লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

করাচি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঝড়ের তান্ডব সামলানোর চেষ্টায় নেমেছে পাকিস্তান। এই ঝড়বৃষ্টিতে করাচিতে ২০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। করাচিতে ঝড়ে উপড়ে পড়া গাছ এবং বাড়ীঘরের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজে নেমেছে কর্মীরা। বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে নতুন করে। এদিকে, ভারতেও কয়েকদিনের টানা ঝড়বৃষ্টিতে ১৫০ জন নিহতের পর আবারো নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ভারত কর্তৃপক্ষ বহু লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। করাচিরও বেশির ভাগ জায়গায় আবার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। করাচির মেয়র সায়েদ মুস্তফা কামাল বলেছেন, এটি একটি বিপর্যয়। বাতাসের বেগ খুবই বেশি। করাচিতে এরকম কখনও হয়নি। বৃষ্টিতে ক্ষয়ক্ষতি বেশি হয়নি ক্ষতি করেছে বাতাস। বাতাসের তোড়ে বহু ঘরবাড়ীর ছাদ এবং দেয়াল ধ্বসে পড়েছে বলে জানান তিনি। বন্যা কবলিত এলাকায় সাইনবোর্ড উপড়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকজনের মৃত্যু ঘটেছে। একই ঘটনা ঘটেছে ভারতেও। করাচির মতো ভারত উপক'রীয় এলাকাগুলোতেও আরও বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গপোসাগরে সৃষ্ট ঝড় বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। "বঙ্গোপসাগরে নিুচাপের কারণে প্রচন্ড বৃষ্টি এবং তীব্র বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।" অন্ধ্রপ্রদেশের আবহওয়া কর্মকর্তা ভিএল প্রসাদ রাও একথা বলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৬ঘ.