২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সাহায্য বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট

সৌদি আরবে সবরকম সাহায্য বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। শুক্রবার মধ্যরাতে সৌদি আরবে সাহায্য নিষিদ্ধের বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়। সন্ত্রাস বিরোধী যুদ্ধে সৌদি আরবের বারবার সহযোগিতা করার আশ্বাসের পরও যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। এই বিলের আওতায় সৌদি আরবে বড় ধরনের মানবিক সাহায্য কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ওয়াশিংটন, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)-- সৌদি আরবে সবরকম সাহায্য বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। শুক্রবার মধ্যরাতে সৌদি আরবে সাহায্য নিষিদ্ধের বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়। সন্ত্রাস বিরোধী যুদ্ধে সৌদি আরবের বারবার সহযোগিতা করার আশ্বাসের পরও যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। এই বিলের আওতায় সৌদি আরবে বড় ধরনের মানবিক সাহায্য কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে সাহায্য বন্ধের এরকম পদক্ষেপ যুক্তরাষ্ট্র আগেও নিয়েছে। কিন্তু এবারের বিলটি এর চেয়ে এক ধাপ অগ্রগামী পদক্ষেপ। এ বিল পাস করে আইনের ফাঁক বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতে আইনের ফাঁক থাকায় প্রেসিডেন্ট বুশ সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাত দেখিয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারতেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বৈদেশিক অভিযানের জন্য বরাদ্দকৃত ব্যয়বিল সংশোধনের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষেদে নতুন বিলটি পেশ করা হয়। এই সংশোধনী আনেন নিউইয়র্কের ডেমোক্রেট এন্থনী ওয়েইনার। তিনি ইসরায়েলের গোঁড়া সমর্থক। সংশোধনীতে বলা হয়েছে, বৈদেশিক অভিযান বিল মারফত কোনো তহবিলই সৌদি আরবে পাঠানো যাবে না কিংবা বিলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কাজেও লাগানো যাবে না। কংগ্রেসের কর্মকর্তারা বলেছেন, তেলসমৃদ্ধ সৌদি আরব কখনই মার্কিন সাহায্যের মুখাপেক্ষী না থাকলেও সন্ত্রাস বিরোধী যুদ্ধে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার কারণে বুশ প্রশাসন ২০০৫ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার সৌদি আরবকে দিয়েছে। এখন আইন করে ওই সাহায্য বন্ধের মার্কিন পদক্ষেপে সৌদি কূটনীতিক কিংবা প্রশাসনের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ঘ.