২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কেমিক্যাল আলি'কে মৃত্যুদণ্ড দিল ইরাকের আদালত

সাদ্দাম হোসেনের চাচাতো ভাই এবং ইরাকের কুর্দি গণহত্যার হোতা আলি হাসান আল মাজিদ ওরফে 'কেমিক্যাল আলি' কে রোববার মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইরাকি আদালত। ১৯৮৮ সালের আনফাল গণহত্যায় উত্তর ইরাকে প্রায় ১ লাখ ৮০ হাজার কুর্দি হত্যার দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। আদালত একথা জানায়। ওই গণহত্যায় 'মাস্টার্ড গ্যাসসহ অন্যান্য বিষাক্ত' কেমিক্যাল ব্যবহারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একইসঙ্গে কুর্দি গণহত্যার দায়ে সাদ্দাম হোসেনের দুই সেনা কমান্ডারকে মৃত্যুদণ্ড এবং অপর দুই কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বাগদাদ, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সাদ্দাম হোসেনের চাচাতো ভাই এবং ইরাকের কুর্দি গণহত্যার হোতা আলি হাসান আল মাজিদ ওরফে 'কেমিক্যাল আলি' কে রোববার মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইরাকি আদালত। ১৯৮৮ সালের আনফাল গণহত্যায় উত্তর ইরাকে প্রায় ১ লাখ ৮০ হাজার কুর্দি হত্যার দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। আদালত একথা জানায়। ওই গণহত্যায় 'মাস্টার্ড গ্যাসসহ অন্যান্য বিষাক্ত' কেমিক্যাল ব্যবহারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একইসঙ্গে কুর্দি গণহত্যার দায়ে সাদ্দাম হোসেনের দুই সেনা কমান্ডারকে মৃত্যুদণ্ড এবং অপর দুই কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাদ্দাম আমলে সরকার বিরোধীদের নিধন করতে বিষাক্ত গ্যাস ব্যবহার করায় সাদ্দামের এ ভাইয়ের নাম হয়ে যায় 'কেমিক্যাল আলি'। কুর্দি গণহত্যার সময় আলি হাসান আল মাজিদ ওরফে কেমিক্যাল আলি ছিলেন সাদ্দামের উত্তরাঞ্চলীয় ব্যুরোর কমান্ডার। ওই অঞ্চলে প্রায় সাদ্দাম হোসেনের সমপরিমাণ ক্ষমতা ভোগ করতেন আলি। আনফাল গণহত্যার সময় হাজার হাজার কুর্দি গ্রামকে 'নিষিদ্ধ এলাকা' ঘোষণা করেছিল সাদ্দাম সরকার। গ্রামগুলোতে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় সেনারা, বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। গ্রামগুলোকে জনশূণ্য করতে সেখানে মাস্টার্ড গ্যাসসহ অন্যান্য বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সেনারা। বিচারকালে গ্রামগুলোকে খালি করতে কুর্দিদের হত্যা করার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করলেও সেখানে গ্যাস ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ স্বীকার করেননি আলি। কুর্দি গণহত্যায় অভিযুক্তরা বলেছেন, আনফালে সামরিক অভিযান চালানোর বৈধতা ছিল তাদের। কেননা, ১৯৮০ - ৮৮ সালের ইরান - ইরাক যুদ্ধের শেষ দিকে ইরানের পক্ষে কাজ করেছিল ওই অঞ্চলের কুর্দি গেরিলারা। কেমিক্যাল আলি সহ সেনা কমান্ডার সুলতান হাশিম আল তাই এবং হুসেইন রশিদ আল তিকরিতি কে মৃত্যুদণ্ড দেয় আদালত। অপর দুই সেনা কমান্ডার সাবির আল দুরি ও ফারহান আল জুবুরিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া সেসময়ে মসুল প্রদেশের গভর্নর তাহের আল আনিকে পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.