২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক অভিযানে ৯০ আল-কায়েদা জঙ্গি নিহত

ইরাকে গত মঙ্গলবার থেকে মার্কিন-ইরাকি বাহিনীর শুরু করা বড় ধরনের অভিযানে এ পর্যন্ত ৯০ জন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। অভিযান শুরুর প্রথমদিনেই নিহত হয় ৩০ জঙ্গি। তৃতীয় দিনের অভিযানে জঙ্গি নিহতের সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। অভিযানের ৫ম দিনে এ সংখ্যা ৯০ এ দাঁড়িয়েছে। সালাউদ্দিন প্রদেশে শনিবারের বিমান হামলায় তিকরিতে নিহত হয়েছে ৭ আল-কায়েদা জঙ্গি। একইদিনে রাস্তার ধারে বোমা হামলায় শনিবার ৭ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন বাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বাকুবা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে গত মঙ্গলবার থেকে মার্কিন-ইরাকি বাহিনীর শুরু করা বড় ধরনের অভিযানে এ পর্যন্ত ৯০ জন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। অভিযান শুরুর প্রথমদিনেই নিহত হয় ৩০ জঙ্গি। তৃতীয় দিনের অভিযানে জঙ্গি নিহতের সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। অভিযানের ৫ম দিনে এ সংখ্যা ৯০ এ দাঁড়িয়েছে। সালাউদ্দিন প্রদেশে শনিবারের বিমান হামলায় তিকরিতে নিহত হয়েছে ৭ আল-কায়েদা জঙ্গি। একইদিনে রাস্তার ধারে বোমা হামলায় শনিবার ৭ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন বাহিনী একথা জানিয়েছে। মার্কিন বাহিনী আরও জানায়, শনিবার অ্যারোহেড রিপার অভিযানে ৫৫ জন আল কায়েদা জঙ্গি মারা পড়েছে। গত কয়েকদিনে দিয়ালা প্রদেশে বিক্ষিপ্ত অভিযানে নিহত হয়েছে আরও ২৮ জঙ্গি। অন্যদিকে, শনিবার জঙ্গি হামলায় নিহত হয়েছে ৪ মার্কিন সেনা। ওদিকে রাস্তার ধারে বোমা হামলায় আরও ৩ মার্কিন সেনা নিহত হয়েছে। ইরাকে সর্ববৃহৎ এ অভিযানে অংশ নিচ্ছে ১০ হাজার সেনা। ইরাকি ও মার্কিন বাহিনীর এই অভিযান ওয়াশিংটনের ইরাক কৌশলে এক নতুন অধ্যায়েরই সংকেত দিচ্ছে। আল-কায়েদা জঙ্গিদের দমন করাই অভিযানের লক্ষ্য। মার্কিন বাহিনী জানিয়েছে, বাগদাদের ১০ মাইল দূরে আল-মনসুর জেলায় জঙ্গিদের ছোঁড়া রকেটে একটি ভবন ধ্বসে কমপক্ষে ৫ জন ইরকি নিহত এবং অন্য আরও ছয়জন আহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তা ক্যাপ্টেন আকুইলা বলেন, "জঙ্গিরা কোনো নির্দিষ্ট লক্ষ্যে এই রকেট ছোঁড়েনি। এর উদ্দেশ্য স