হিউস্টন, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- অবশেষে পৃথিবীতে ফিরে এলো মহাকাশযান আটলান্টিস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু'সপ্তাহের অভিযান সফলভাবে শেষ করলেও খারাপ আবহাওয়ার কারণে মহাকাশযানটির অবতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বৃহস্পতিবারে ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে এর অবতরণের কথা থাকলেও তা বাতিল করতে হয়েছিল নাসাকে। আবহাওয়া ভালো না হওয়ায় শুক্রবারও সেখানে নামানো যায়নি আটলান্টিসকে। শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৯ মিনিটে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে অবতরণ করে আটলান্টিস। টানা প্রায় ছয়মাস মহাকাশে থাকার নতুন রেকর্ড গড়ে আটলান্টিসে করেই পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভুত নারী নভোচারী সুনীতা উইলিয়ামস।
আটলান্টিসের সাত নভোচারীর সবাই ভাল আছেন এবং মহাকাশ স্টেশনের নির্মাণ কাজে তাদের সাফল্য ও নিরাপদ প্রত্যাবর্তনে তাদের অভিনন্দন জানিয়েছেন নাসা কর্মকর্তারা। এডওয়ার্ডস এ অবতরণের সময় রেডিও বার্থায় নাসার মহাকাশযান সমন্বয়কারী টনি অ্যানটোনেলি আটলান্টিস কমান্ডার ফ্রেডেরিক স্টার্কোওকে স্বাগত জানিয়ে বলেন,"ফিরে আসায় স্বাগতম। একটি অসাধারণ অভিযান শেষ করায় আপনাদের অভিনন্দন।"
আটলান্টিসের এ ফিরতি যাত্রায় এতে সওয়ার হয়ে পৃথিবীতে ফিরে আসেন নভোচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশ স্টেশনের ফ্লাইট ইঞ্জিনিয়ার সুনীতা টানা ছয়মাস মহাকাশে থেকে নতুন রেকর্ড গড়লেন। কোনো নারী নভোচারীর মহাকাশে থাকার এটাই সর্বোচ্চ রেকর্ড। এর আগে শ্যানন লুসিড ১৮৮ দিন মহাকাশে থেকে রেকর্ড করেছিলেন। সুনীতাকে ফিরিয়ে আনার জন্য আরেক ইঞ্জিনিয়ার ক্লেটন এন্ডারসনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল আটলান্টিস।
শেষ পর্যন্ত নিরাপদে ফিরে এলেও উড্ডয়নের সময় থেকেই বিপাকে ছিল এবারের আটলান্টিস অভিযান। মার্চ মাসের আট তারিখে এ যাত্রার দিনক্ষণ ঠিক থাকলেও প্রবল ঝড়ে এর বাইরের ফুয়েল ট্যাংকারের ক্ষতি হওয়ায় ওই তারিখ বাতিল হয়ে যায়। এরপর পেছাতে পেছাতে অবশেষে জুনের ৮ তারিখে রওনা দেয় আটলান্টিস।
মিশন ছিল ১১ দিনের। কিন্তু মাহাকাশে যানটির 'হিট শিল্ডের' একটা ব
bdnews24