২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে চাইলে ভিয়েতনামকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে বসার আগেই ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন মিন ত্রিয়েতকে এই বার্তা দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেসের দুই দলের রাজনীতিবিদরাই এক রুদ্ধদ্বার বৈঠকে মিন ত্রিয়েতকে এ বার্তা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ওয়াশিংটন, জুন, ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/আল-জাজিরা)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে চাইলে ভিয়েতনামকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে বসার আগেই ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন মিন ত্রিয়েতকে এই বার্তা দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেসের দুই দলের রাজনীতিবিদরাই এক রুদ্ধদ্বার বৈঠকে মিন ত্রিয়েতকে এ বার্তা দেন। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে ওই রুদ্ধদ্বার বৈঠকে ত্রিয়েত নিজদেশে বাজে মানবাধিকার রেকর্ডের জন্য সমালোচনার শিকার হন। ভিয়েতনাম রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মীয় নেতাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে। বৈঠকের আলোচনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রিপাবলিকান কংগ্রেস সদস্য এড রয়েস বলেন, "বৈঠকে মানবাধিকার ইসুটিই প্রধান্য পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের সম্পর্কন্নোয়ন হতে হলে আমরা এ ধরনের আচরণের অবসান চাই।" তবে ত্রিয়েত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি বলে জানান রয়েস। কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট বুশকেও ভিয়েতনামের মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য ত্রিয়েতকে চাপ দেওয়ার অনুরোধ জানান। বুশের সঙ্গে ত্রিয়েতের বৈঠকে বসার কথা শুক্রবারেই। ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে এই প্রথম ঐতিহাসিক সফরে গেলেন ত্রিয়েত। একসময়কার দুই শত্র"দেশের নেতার মধ্যে সর্বসা