২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাহর আল বারেদে যুদ্ধ শেষ, বিজয়ের দাবি লেবাননি সেনাদের

লেবাননের নাহর আল বারেদ শরণার্থী শিবিরে ফাতাহ আল ইসলাম বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের কথা জানিয়ে বৃহস্পতিবার সেখানে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ১৭ বছর আগে গৃহযুদ্ধের পর নাহর আল বারেদে ৩৩ দিনের এ সংঘর্ষই লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংঘর্ষ। এ লড়াইয়ে প্রায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বৈরুত, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- লেবাননের নাহর আল বারেদ শরণার্থী শিবিরে ফাতাহ আল ইসলাম বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের কথা জানিয়ে বৃহস্পতিবার সেখানে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ১৭ বছর আগে গৃহযুদ্ধের পর নাহর আল বারেদে ৩৩ দিনের এ সংঘর্ষই লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংঘর্ষ। এ লড়াইয়ে প্রায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের প্রতিরক্ষামন্ত্রী এলিয়াস আল - মুর দেশটির এলবিসি টেলিভিশনকে বলেছেন," লেবাননের মানুষদের আমি একথা বলতে পারি যে নাহর আল বারেদে সামরিক অভিযান শেষ হয়েছে।" তিনি বলেন,"সন্ত্রাসীদের সব অবস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন যে বেঁচে থাকা বাকী ফাতাহ আল ইসলাম সদস্যরা শিবিরের অনেক ভেতরে অসামরিক এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। লেবাননি মন্ত্রী বলেন,"এ বিজয় লেবাননের জনগণের জন্য উৎসর্গ করছি আমি, এ বিজয় লেবাননের সব জনগণের।" প্রতিরক্ষামন্ত্রী জানান শিবিরের চারপাশে সেনাদের অবস্থান বহাল থাকবে। শিবিরের আশপাশে মাইন নিষ্ক্রিয় করাসহ আরও বেশ কিছু কাজ রয়েছে সেনাদের। তিনি বলেন ফাতাহ আল ইসলাম নেতা শাকের আল - আবসি সহ সবাইকে আত্মসমর্পণ করতে হবে। তিনি বলেন,"তাদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। আবসি মারা গেছেন বললে হবে না, তিনি মারা গেলে তার মৃতদেহ আমাদের দেখাতে হবে।" এদিকে সরকারের সঙ্গে বিদ্রোহীদের মধ্যস্থতার চেষ্টাকারী মুসলিম ধর্মীয় নেতাদের একটি গ্র"প জানিয়েছে সেনাদের যুদ্ধ বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফাতাহ আল ইসলাম নেতা শাহাইন শাহাইন। গ্র"পটি জানায় ফাতাহ আল ইসলামও একটি অস্ত্রবিরতি ঘোষণা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১০ ঘ.