বাগদাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে মার্কিন বাহিনীর শুরু করা বড় ধরনের আল-কায়েদা বিরোধী অভিযান এখনও চলছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ লড়াইয়ে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন মার্কিন সেনা এবং ৪৬ জন জঙ্গি। এরই মধ্যে বৃহস্পতিবার উত্তর বাগদাদে একটি সরকারি ভবনে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছে। বিষ্ফোরণে পুরো ভবনটি ধ্বসে পড়ে। ধ্বংস হয়ে যায় আশেপাশের বাড়ীগুলোও।
নিহতদের মধ্যে নারী, শিশুসহ পুলিশও রয়েছে। বেশিরভাগ মৃতদেহই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছে। পুলিশ একথা জানিয়েছে। বাগদাদের উত্তরে কিরকুক নগরী থেকে ৯০ কিলোমিটার দক্ষিণের শহর সুলাইমান বেক-এ এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের ক্যাপ্টেন কুধাই মুহম্মদ বলেন, ট্রাক বোমা হামলাকারী স্থানীয় মিউনিসিপ্যাল সদরদপ্তর এবং সিটি কাউন্সিলস্থ সরকারি কম্পাউন্ডে ঢুকে বিষ্ফোরণ ঘটায়। এতে ১৮ জন নিহত হওয়াসহ ৭৬ জন আহত হয়। কাছের আরেকটি শহরের পুলিশ নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে। নিহতদের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মার্কিন ইরাকি বাহিনীর তিনদিনব্যাপী জঙ্গি দমনাভিযানের দুদিনে ১২ মার্কিন সেনা নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে আরও ৪ সেনা। বাগদাদের দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর সময় সেনা যানের ওপর জঙ্গি হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।
অভিযানে অংশ নিচ্ছে ১০ হাজার সেনা। ইরাকি ও মার্কিন বাহিনীর এই অভিযান ওয়াশিংটনের ইরাক কৌশলে এক নতুন অধ্যায়েরই সংকেত দিচ্ছে। আল-কায়েদা জঙ্গিদের দমন করাই অভিযানের লক্ষ্য।
মার্কিন বাহিনী জানিয়েছে, বাগদাদের ১০ মাইল দূরে আল-মনসুর জেলায় জঙ্গিদের ছোঁড়া রকেটে একটি ভবন ধ্বসে কমপক্ষে ৫ জন ইরকি নিহত এবং অন্য আরও ছয়জন আহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তা ক্যাপ্টেন আকুইলা বলেন, "জঙ্গিরা কোনো নির্দিষ্ট লক্ষ্যে এই রকেট ছোঁড়েনি। এর উদ্দেশ্য স
bdnews24