২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাণী মুখার্জীর সঙ্গে আদিত্য চোপড়ার বিয়ে

অ্যাশ-অভির বিয়ের পর এবার আরেকটা বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। সোমবার তড়িঘরি করে রাণী মুখার্জী আর আদিত্য চোপড়া এনগেজমেন্ট সেরেছেন। খুব শিগগিরই সাত পাকে বাঁধা পরতে যাচ্ছে এই জুটি। খবর ভারতের একাধিক পত্রিকার। উভয় পরিবারেরই ঘনিষ্ট এক সূত্র জানায়, চোপড়াদের এক বাঙলো, যেখানে চাঁদনী ছবির চিত্রায়ন হয়েছিল সেখানেই এনগেজমেন্ট অনুষ্ঠানটি হয়। রাণীর বাবা মা রাম ও কৃষ্ণা মুখার্জী ভাই রাজা ও তদীয় স্ত্রীসহ প্রায় ৬০ জন আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- অ্যাশ-অভির বিয়ের পর এবার আরেকটা বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। সোমবার তড়িঘরি করে রাণী মুখার্জী আর আদিত্য চোপড়া এনগেজমেন্ট সেরেছেন। খুব শিগগিরই সাত পাকে বাঁধা পরতে যাচ্ছে এই জুটি। খবর ভারতের একাধিক পত্রিকার। উভয় পরিবারেরই ঘনিষ্ট এক সূত্র জানায়, চোপড়াদের এক বাঙলো, যেখানে চাঁদনী ছবির চিত্রায়ন হয়েছিল সেখানেই এনগেজমেন্ট অনুষ্ঠানটি হয়। রাণীর বাবা মা রাম ও কৃষ্ণা মুখার্জী ভাই রাজা ও তদীয় স্ত্রীসহ প্রায় ৬০ জন আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আদিত্য চোপড়ার পরিবারের মধ্যে ছিলেন ভাই উদয়, বাবা যশ চোপড়া ও মা পামেলা চোপড়া। উদয় চোপড়ার ঘনিষ্ট বন্ধু যুগল হংসরাজ, অনুপম ও কিরন খেরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের একটি পত্রিকা জানায়, "অনুষ্ঠানে রাণীর পরনে ছিল রুপালী কাজ করা মেরুন রঙের শাড়ী ও আদিত্য পরেছিলেন কুর্তা পাজামা। দুজনের পোশাকই ডিজাইন করেছেন পল্লবী জয়কিষান। অনুষ্ঠানে পামেলা চোপড়াকে বেশ বিষণ