২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের সেনাপ্রধানের পদ ছাড়ার ইঙ্গিত দিলেন কাসুরি

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সেনা প্রধানের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পাক-পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এবং রাজনৈতিক দলগুলোর দাবির মুখে এ বছরের শেষ নাগাদ সেনা প্রধানের পদ ছাড়বেন তিনি। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠকের প্রাক্কালে সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন কাসুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ওয়াশিংটন, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সেনা প্রধানের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পাক-পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এবং রাজনৈতিক দলগুলোর দাবির মুখে এ বছরের শেষ নাগাদ সেনা প্রধানের পদ ছাড়বেন তিনি। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠকের প্রাক্কালে সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন কাসুরি। কাসুরি বলেন,"মুশাররফ বলেছেন, তিনি সংবিধান লংঘন করবেন না।" তিনি বলেন,"সংবিধান অনুযায়ী, এ বছরের শেষ সময় পর্যন্ত তার গায়ে সামরিক উর্দি থাকতে পারে....... আমি তার মুখ দিয়ে কথা বলাতে পারব না। কিন্তু তিনি একবার দুবার নয় কমপক্ষে হাজারবার বলেছেন যে তিনি সংবিধান মেনে চলবেন।" গত ৯ ই মার্চ পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পর থেকে রাজনৈতিক উত্তেজনা বিক্ষোভে মুশাররফের বিরুদ্ধে প্রবল চাপ তৈরী করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ঝুঁকি মুশাররফ নেবেন কিনা সে বিষয়ে সন্দিহান পাকিস্তানের বেশিরভাগ মানুষ। এদিকে, প্রেসিডেন্ট মুশাররফ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস সাংবাদিকদের বলেন,"সন্ত্রাসবিরোধী যুদ্ধের একজন ঘনিষ্ঠ ও ভাল মিত্র তিনি।" ওয়াশিংটনে কাসুরির সঙ্গে বৈঠকের আগে তিনি আরও বলেছেন যে, পাকিস্তানের শিক্ষা ও নারী ইস্যুতে ভাল অগ্রগতি অর্জন করেছেন মুশাররফ। রাইস বলেছেন,"পাকিস্তানকে বিরোধী দলগুলোর অধিকার আদায় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ আরও উদার হতে মুশাররফকে চাপ প্রয়োগের ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই বরং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি আমরা।" সা