২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে কোণঠাসা ফাতাহ আল ইসলাম জঙ্গিরা

লেবাননের নাহার আল বারেদ শরণার্থী শিবিরে একমাসের দীর্ঘ লড়াইয়ের পর ফাতাহ আল ইসলাম জঙ্গিদের প্রায় কোণঠাসা করে ফেলেছে লেবাননের সেনাবাহিনী। সোমবার প্রচণ্ড অভিযান চালিয়ে লেবাননের সেনারা জঙ্গিদের পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষে ৩ লেবানিজ সেনা নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 01:56 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

লেবানন, জুন ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের নাহার আল বারেদ শরণার্থী শিবিরে একমাসের দীর্ঘ লড়াইয়ের পর ফাতাহ আল ইসলাম জঙ্গিদের প্রায় কোণঠাসা করে ফেলেছে লেবাননের সেনাবাহিনী। সোমবার প্রচণ্ড অভিযান চালিয়ে লেবাননের সেনারা জঙ্গিদের পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষে ৩ লেবানিজ সেনা নিহত হয়। লেবাননের এক নিরাপত্তা সূত্র জানিয়েছেন, নাহার আল বারেদ শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গি নির্মূলের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে সেনারা। শিবিরের সীমানাটুকু বাদে পুরো এলাকাই প্রায় সেনাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী পাঁচদিনেই অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে সেনারা শিবিরে প্রবেশ করবে না। এ ফিলিস্তিনি সূত্র জানায়, যুদ্ধবিরতির চেষ্টাও চলছে। যুদ্ধবিরতি হলে সেনারা শিবিরের উপকণ্ঠে গোটা এলকাটাই সেনাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তখন শিবিরের ছোট্ট একটি অংশেই কেবল জঙ্গি উপস্থিতি থাকবে। আর তখনই বাদবাকী জঙ্গিদের ভাগ্য নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হতে পারে। বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি