২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে পরমাণু চুল্লি বন্ধ করবে উ কোরিয়া

উত্তর কোরিয়া জুলাইয়ের মাঝামাঝিতে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি উত্তর কোরিয়ার প্রধান পরমাণু চুল্লি এবং অস্ত্রতৈরি উপযোগী প্লুটোনিয়ামের উৎস। পরিচয় প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বেইজিং, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--উত্তর কোরিয়া জুলাইয়ের মাঝামাঝিতে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি উত্তর কোরিয়ার প্রধান পরমাণু চুল্লি এবং অস্ত্রতৈরি উপযোগী প্লুটোনিয়ামের উৎস। পরিচয় প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা সোমবার একথা জানিয়েছে। ওই কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, "বিশেষজ্ঞদের মতে, চুল্লিটি বন্ধ করতে প্রায় একমাস সময় লাগবে। কাজেই চুল্লিটি বন্ধ করে দিতে আমরা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কাজ করে যাব। ছয়জাতি বৈঠকে উপণীত সমঝোতার ভিত্তিতেই একজ করা হবে।" উত্তর কোরিয়া এ সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অস্ত্র পরিদর্শকদের সেদেশে আমন্ত্রণ জানানোর পরপরই জুলাইয়ে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার এই পরিকল্পনার কথা জানাল। গত ফেব্র"য়ারিতে ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় সোভিয়েত আমলের ইয়ংবেয়ন পরমাণু চুল্লি ত্রাণ সাহায্যের বিনিময়ে বন্ধ করার প্রতিশ্র"তি দিয়েও উত্তর কোরিয়া তা এতদিন বন্ধ করেনি। এখন তা বন্ধ করে দেওয়ার উত্তর কোরিয়ার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে আশাবাদী হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছেন, "চুল্লি বন্ধ করে দেওয়ার প্রথম পর্যায়ে আইএইএ'র পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।" তিনি আরও বলেন, "আমরা আইএইএ বিশেষজ্ঞদের ২য় বারের মতো আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছি। যখন চুল্লি কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে তখন সেটি তাদেরকে নিশ্চিত করতেই ২য় বারের মতো এই আমন্ত্রণ জানানো হবে।" মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বলেছেন, ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ হয়ে যাক এটিই তার প্রত্যাশা। তবে উত্তর কোরিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই তা বন্ধ করে কিনা সেটিই এখন দেখার বিষয়। এর আগে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদের উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানানোয় দেশটিকে রোববার অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ থাকা উত্তর কোরিয়ার তহবিল তাদের কাছে স্থানান্তরের পর শনিবার আইএইএ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানায় দেশটি। এর মধ্যে দিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী নগদ সাহায্য ও জ্বালানি তেলের বিনিময়ে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি কেসিএনএ বার্তা সংস্থা শনিবার সন্ধ্যায় জানায় যে জাতিসংঘ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সেখানকার এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে এ পদক্ষেপে সন্তষ্ট তারা। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন,"উত্তর কোরিয়ার পদক্ষেপকে স্বাগত জানাই আমরা।" তিনি বলেন,"এ বিষয়ে আনুষঙ্গিক ব্যববস্থা নেওয়ার জন্য পরিস্থিতির অগ্রগতি লক্ষ্য রাখবো আমরা।" এর আগে যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০২ ঘ.