২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভয়াবহ বন্যায় ১২৮ জনের মৃত্যু

চীনে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১২৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ২৪ জন। সেইসঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ডলারেরও বেশি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বেইজিং, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনডিটিভি)--- চীনে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১২৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ২৪ জন। সেইসঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ডলারেরও বেশি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। চীনের সিনহুয়া বার্ত সংস্থা জানায়, সবচে বেশি বন্যা কবলিত হয়েছে গুয়াংডং প্রদেশসহ চীনের দক্ষিণাঞ্চল। এতে দেশের অর্থনীতি ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়। চীন প্রায়ই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়। সিনহুয়া জানায়, দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা হলেও উত্তরাঞ্চল খরাপীড়িত। ওই অঞ্চলে পনীয় জলের মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। অনাবৃষ্টি এবং মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন খরাপীড়িত এলাকায় ত্রাণ সরবরাহ সদরদপ্তরের উপপ্রধান কর্মকর্তা চেং দিয়ানলোং। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ঘ.