২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ঝুঁকি নিচ্ছে: বিশ্লেষকদের সতর্কবাণী

তামিল গেরিলাদের বিরুদ্ধে আরও হামলা চালানোর অঙ্গীকার করে শ্রীলঙ্কা মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়ার ঝুঁকি নিচ্ছে। বিশ্লেষকরা এই সতর্কবাণী দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 09:34 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কলোম্বো, জুন ১৭ (বিডিনিউজ/এএফপি)--- তামিল গেরিলাদের বিরুদ্ধে আরও হামলা চালানোর অঙ্গীকার করে শ্রীলঙ্কা মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়ার ঝুঁকি নিচ্ছে। বিশ্লেষকরা এই সতর্কবাণী দিয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম গত সপ্তাহে জানায়, তামিল গেরিলারা তাদের ওপর সেনা অভিযানের পাল্টা জবাবে রাজধানীর তেল ডিপো ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এমাসের শুরুতে শ্রীলঙ্কা সরকার ও গেরিলা লড়াইয়ে দুপক্ষেই ব্যবাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক নামাল পেরেরা বলেছেন, "কয়েকমাসের অভিযানে শ্রীলঙ্কা সরকারের দখল করে নেওয়া উত্তরাঞ্চলের একটি এলাকা টাইগারদের একদিনের পাল্টা হামলাতেই হাতছাড়া হয়ে গেছে।" তিনি বলেন, "এতে পরিস্থিতি অচলবস্থার দিকে এগুনোরই আলামত পাওয়া যাচ্ছে।" শ্রীলঙ্কার সাবেক কূটনীতিক নান্দা জোডাগে বলেছেন,"দুপক্ষের এই লড়াই থেকে ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এতে করে শ্রীলঙ্কার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ দেশটির সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতার মুখে পড়ার হুমকি সৃষ্টি হচ্ছে।" তিনি আরও বলেন,"পরিস্থিতির অবনতি হলে আমরা নিষেধাজ্ঞা আরোপের পথেও এগুতে পারি।" তামিল টাইগারদের ওপর নতুন করে অভিযান চালানো শ্রীলঙ্কার অঙ্গীকারের পর শ্রীলঙ্কার এক নীতি নির্ধারণী পরামর্শদাতা সংস্থার বিশ্লেষক সুনন্দা দেশপ্রিয় বলেন, "এর ফলে ব্যাপক আকারে সহিংসতা ছড়িয়ে পড়বে। আমরা কেবল আরও সহিংসতাই প্রত্যক্ষ করব। কারণ শ্রীলঙ্কা সরকার আপোস করা কিংবা আলোচনা করার মেজাজে নেই।" ব্রিটেনের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী কিম হওয়েলস গত সপ্তাহে শ্রীলঙ্কা সফরকালে বলেছেন, এখানে ক্রমবর্ধমান সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তিনি উদ্বিগ্ন। দু'পক্ষের লড়াইয়ে সা