রামাল্লা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার নিরপেক্ষ আইনপ্রণেতা সালাম ফায়াদকে জরুরি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা বলেছেন।
ফায়াদ হামাস-ফাতাহ জাতীয় ঐক্য সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ফায়াদ মধ্যপন্থী। পশ্চিমা সরকারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। আব্বাস নতুন প্রধানমন্ত্রীপদে শুক্রবার তার নাম ঘোষণা করেছেন।
ফায়াদ ইতমধ্যেই কেবিনেট গঠন করা নিয়ে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আব্বাসের গণমাধ্যম উপদেষ্টা নাবিল অমর একথা জানান। ফায়াদ প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় ফিলিস্তিনে পশ্চিমা সাহায্য সরবরাহ আরও ত্বরান্বিত হওয়ার আশা দেখা দিয়েছে।
এদিকে, আব্বাস এক বিবৃতিতে ফিলিস্তিনে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এ নির্বাচন দিতে চান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ঘ.
bdnews24