২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো নিয়ে আরও আলোচনা হওয়া দরকার: যুক্তরাষ্ট্র

কসোভোর ভাগ্য নির্ধারণ করতে জাতিগত আলবেনীয় এবং সার্বদের মধ্যে আরও আলোচনা হওয়া দরকার। সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা প্রশ্নে রাশিার তীব্র বিরোধিতার অবসান ঘটানোর জন্যই এ আলোচনা হওয়া প্রয়োজন। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

প্রিস্টিনা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কসোভোর ভাগ্য নির্ধারণ করতে জাতিগত আলবেনীয় এবং সার্বদের মধ্যে আরও আলোচনা হওয়া দরকার। সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা প্রশ্নে রাশিার তীব্র বিরোধিতার অবসান ঘটানোর জন্যই এ আলোচনা হওয়া প্রয়োজন। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। আলোচনা শুরুর সম্ভাবনা সম্পর্কে প্রিস্টিনায় মার্কিন দূত ফ্রাঙ্ক উইসনার বলেন, "এতে করে আলবেনীয়দের স্বাধীনতার দাবি আদায়ের সম্ভাবনা নতুন করে পিছিয়ে যেতে পারে। কূটনীতিকরা বলছেন, আলোচনা ১২০ দিন ধরে চলতে পারে। তবে তিনি বলেন, আলোচনার পরিণতি বা ফল নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদুইয়ের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের উইসনার বলেন, "আমরা একটি প্রস্তাবনা পেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এতে কসোভোর মর্যাদা নিয়ে আরও আলোচনার জন্য একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকতে পারে।" তিনি বলেন, "যদি এভাবে আলোচনা হয় তাহলেই প্রমাণ হবে যে কসোভোর স্বাধীনতা প্রশ্নে সব চেষ্টাই করা হয়েছে। ফলাফল নিয়ে কালবিলম্ব না করে বরং বিশ্বের কাছে এটিই স্পষ্ট করে তুলে ধরা উচিত যে, কসোভোর ইসুতে সবরকম চেষ্টাই করা হয়েছে।" উল্লেখ্য, এ বছরই কসোভোর স্বাধীনতা দেওয়ার জাতিসংঘ পরিকল্পনায় জোরালো সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু সার্বিয়ার মিত্র দেশ রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর আগে বলেছেন, জাতিসংঘকে কসোভোর স্বাধীনতার পরিকল্পনার ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু রাশিয়া ইতপূর্বে পশ্চিমাদের কসোভোর স্বাধীনতা পশ্নে জাতিসংঘে পশ্চিমাদের ভোটের প্রস্তাব প্রত্যখ্যান করেছে। তাছাড়া রুশ প্রেসিডেন্ট ভ