২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএর সঙ্গে সহযোগিতা আরও কমানোর হুমকি ইরানের

ইরানে আরও কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)র সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেওয়ার কথা ভাবা হবে। আইএইএর ইরানি রাষ্ট্রদূত আলী আসগর সোলথানিয়েহ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ভিয়েনা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানে আরও কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)র সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেওয়ার কথা ভাবা হবে। আইএইএর ইরানি রাষ্ট্রদূত আলী আসগর সোলথানিয়েহ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন। আসগর এও বলেন, "ইরান পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপায় রপ্ত করেছে। নিষেধাজ্ঞা আরোপ করে এই কাজ বন্ধের চেষ্টা করার পরিবর্তে বিশ্বশক্তিগুলোর উচিত বাস্তবতা মেনে নেওয়া।" তিনি আরও বলেন, "সংসদীয় আইন মেনেই ইরান এ পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। গত বছর এ কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর ইরান স্বেচ্ছাসেবক হিসাবে আইএইএর সঙ্গে সহযোগিতা করা ইতোমধ্যেই বন্ধ করেছে।" আইএইএর ৩৫-জাতি বোর্ড মিটিংয়ের ফাঁকে আসগর সাংবাদিকদের বলেন, প্রতিটি জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং প্রতিটি এ ধরনের ব্যবস্থায়ই ইরান তড়িৎ প্রতিক্রিয়া জনায়। পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, "কিন্তু খুব কম বিকল্প পথই খোলা আছে। আমরা আইএইএর সঙ্গে সহযোগিতা করতে পুরোপুরি প্রতিশ্র"তিবদ্ধ। কিন্তু যারা আমাদের সঙ্গে সংঘাতে নামার চেষ্টায় আছে তাদের কারণে এই প্রতিশ্র"তি রক্ষার বিষয়টি আমাদের আবারও ভেবে দেখতে হতে পারে।" এর আগে বুধবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছিলেন, "তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে ইরান উদ্বিগ্ন নয় এবং তারা পশ্চিমাদেরকে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিঘ