২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অবাধে প্রবেশ করছে ইরানি অস্ত্র: গেটস

আফগানিস্তানে যে হারে ইরানি অস্ত্র প্রবেশ করছে তাতে ইরান সরকার এ সম্পর্কে জানে না একথা বিশ্বাস করা কঠিন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার একথা বলেছেন। আফগানিস্তানে ইরানি অস্ত্র চালানের প্রমাণ আছে-- মার্কিন কর্মকর্তারা কয়েকমাস থেকেই একথা বলে আসছেন। তবে তারা ইরান সরকারের এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনও তোলেননি। জার্মানির রেমস্টেইন মার্কিন ঘাঁটি পরিদর্শনকালে গেটস সাংবাদিকদের বলেন, তিনি এ ব্যাপারে আরও আনেক তথ্য পেয়েছেন। তিনি বলেন, "তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে আমার কাছে এটি স্পষ্ট যে, আফগানিস্তানে ব্যাপক হারে ইরানি অস্ত্র সরবরাহ চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জার্মানি, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে যে হারে ইরানি অস্ত্র প্রবেশ করছে তাতে ইরান সরকার এ সম্পর্কে জানে না একথা বিশ্বাস করা কঠিন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার একথা বলেছেন। আফগানিস্তানে ইরানি অস্ত্র চালানের প্রমাণ আছে-- মার্কিন কর্মকর্তারা কয়েকমাস থেকেই একথা বলে আসছেন। তবে তারা ইরান সরকারের এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনও তোলেননি। জার্মানির রেমস্টেইন মার্কিন ঘাঁটি পরিদর্শনকালে গেটস সাংবাদিকদের বলেন, তিনি এ ব্যাপারে আরও আনেক তথ্য পেয়েছেন। তিনি বলেন, "তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে আমার কাছে এটি স্পষ্ট যে, আফগানিস্তানে ব্যাপক হারে ইরানি অস্ত্র সরবরাহ চলছে।" মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস আফগানিস্তানের তালেবান বিদ্রোহিদের অস্ত্র সরবরাহের জন্য প্রকাশ্যে তেহরানকে দোষারোপ করার একদিন পরই গেটস ওই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের এই অভিযোগ ইরান অস্বীকার করেছে। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান-যুক্তরাষ্ট্র বিরোধের মাঝে এই অভিযোগ দু'দেশের মধ্যে উত্তেজনায় আরেকটি মাত্রা যোগ করেছে। গেটস বলেন, তার বদ্ধমূল ধারণা, আফগানিস্তানে জঙ্গিদের হাতে দেওয়ার উদ্দেশ্যেই ইরানি অস্ত্র সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, "ইরানের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক থাকাটাও ভাগ্যের পরিহাস।" গেটস বলেন, "আমাদের অসুবিধা সৃষ্টি করা ছাড়া ইরানের উদ্দেশ্য আর কি হতে পারে?--- আমি তা জানি না।" উল্লেখ্য, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ২৬ হাজার সেনা আছে। এর মধ্যে বেশির বভাগই ন্যাটো সদস্য। অন্যান্যরা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাস-বিরোধী অভিযানে নিয়োজিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৪ঘ.