২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের জনপ্রিয়তা সর্বনিু পর্যায়ে

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের জনপ্রিয়তা সর্বনিু পর্যায়ে পৌঁছেছে। বুধবার প্রকাশিত এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের এক যৌথ জরিপের ফলাফলে দেখা গেছে, বুশের জনপ্রিয়তা এখন ২৯ শতাংশ যা তার শাসনামলে সর্বনিু। শুধু তাই নয়, নিজ দলের ভেতরেও তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট মাত্র ২৩ শতাংশ উত্তরদাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ওয়াশিংটন, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের জনপ্রিয়তা সর্বনিু পর্যায়ে পৌঁছেছে। বুধবার প্রকাশিত এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের এক যৌথ জরিপের ফলাফলে দেখা গেছে, বুশের জনপ্রিয়তা এখন ২৯ শতাংশ যা তার শাসনামলে সর্বনিু। শুধু তাই নয়, নিজ দলের ভেতরেও তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট মাত্র ২৩ শতাংশ উত্তরদাতা। এনবিসি জানায়, গত এপ্রিলেও বুশের জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। জনপ্রিয়তার বর্তমান পর্যায় ইঙ্গিত দেয়, নিজ দল রিপাবলিকানদের কাছেও তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া ৬৬ শতাংশ বলেছেন, বুশের কর্মকাণ্ড তারা মোটেও সমর্থন করেন না। জরিপের ফলাফলে দেখা গেছে, ৬২ শতাংশ রিপাবলিকান বুশের কর্মকাণ্ডে সন্তুষ্ট। অথচ এপ্রিলে এ হার ছিল ৭৫ শতাংশ। এছাড়া, ৩২ শতাংশ রিপাবলিকান বুশের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। এপ্রিলে এ হার ছিল ২১ শতাংশ। এনবিসির মতে, অভিবাসন আইন নিয়ে রক্ষণশীল রিপাবলিকানরা বুশের ওপর সন্তুষ্ট না হওয়ায় দলের ভেতর তার জনপ্রিয়তায় ধস নেমেছে। এর পেছনে আরেকটি কারণ হলো, ইরাক যুদ্ধ। এদিকে ডেমোক্রেট দল নেতৃত্বাধীন কংগ্রেসের কর্মকাণ্ডেও অসন্তুষ্ট মার্কিনিরা। মাত্র ২৩ শতাংশ কংগ্রেসের কর্মকাণ্ডে সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট ৬৪ শতাংশ। তবে সন্তুষ্ট মার্কিনিদের হার এপ্রিলে ছিল ৩১ শতাংশ। মার্কিনিদের ৬৮ শতাংশ মনে করেন, দেশ ভুল পথে চলছে। মাত্র ১৯ শতাংশের মত, পথ ঠিকই আছে। কিন্তু এদের সংখ্যা প্রায় দেড় দশকের মধ্যে সর্বনিু। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এক হাজার আটজন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর এ জরিপ চালানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩২৫ ঘ.