ওয়াশিংটন, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের সামারায় সোনা মসজিদে বুধবার বোমা হামলা চালিয়েছে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিরা। হামলার কয়েক ঘণ্টা পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি এ হামার জন্য আল কায়েদাকে দোষারোপ করেছেন। সেইসঙ্গে ওই মসজিদ পাহারায় থাকা নিরাপত্তা কর্মকর্তাদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে হোয়াইট হাউসও এক মন্তব্যে বলেছে, ইরাকের সামারায় শিয়াদের সোনা মসজিদে হামলায় কারা জড়িত তা এখনই সুনির্দিষ্ট করে বলা না গেলেও এ ঘটনায় আল-কায়েদার হাত আছে। এর পরপরই মালিকিও ওই ঘটনার জন্য আল-কায়েদাকে দোষারোপ করলেন।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ি সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরাক সরকার বাগদাদে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। এদিকে, ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার সহিংসতার ডাকে সাড়া না দেওয়ার জন্য ইরাকিদের আহ্বান জানিয়েছেন।
এর আগে, সোনা মসজিদে হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টনি
bdnews24