২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে লেবার পার্টির নেতৃত্বে এহুদ বারাক

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বুধবার লেবার পার্টির নেতা নির্বাচনী দৌড়ে জয়লাভ করেছেন। লেবার পার্টির সদস্যদের ৫১ দশমিক ২ শতাংশ ভোট পান বারাক। অন্যদিকে, তার প্রতিপক্ষ সাবেক গোয়েন্দা প্রধান অ্যামি আয়ালোনুইথ পান ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট। ভোটে জিতে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও তার কোয়ালিশন সরকারের ভাগ্য নির্ধারণের মতো প্রভাবশালী অবস্থানে চলে এলেন বারাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জেরুজালেম, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স )-- ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বুধবার লেবার পার্টির নেতা নির্বাচনী দৌড়ে জয়লাভ করেছেন। লেবার পার্টির সদস্যদের ৫১ দশমিক ২ শতাংশ ভোট পান বারাক। অন্যদিকে, তার প্রতিপক্ষ সাবেক গোয়েন্দা প্রধান অ্যামি আয়ালোনুইথ পান ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট। ভোটে জিতে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও তার কোয়ালিশন সরকারের ভাগ্য নির্ধারণের মতো প্রভাবশালী অবস্থানে চলে এলেন বারাক। কোয়ালিশন সরকারে ওলমার্টের কাদিমা পার্টির প্রধান অংশীদার হচ্ছে লেবার পার্টি। গত বছর লেবানন-ইসরায়েল যুদ্ধে ভুল পদক্ষেপের জন্য ওলমার্ট সমালোচিত হওয়ার পর বারাক তাকে পদত্যাগের আহ্বান জানান। তবে তিনি বলেন, তাকে এখনই কোয়ালিশন থেকে বের করে দেওয়া হবে না। এহুদ বারাক ২০০১ সালে জোরালো ফিলিস্তিনি আন্দোলন এবং শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বুধবার লেবার পার্টির নেতা নির্বাচনী ভোটে জয়লাভের পর তিনি বলেন, "আজ থেকে ইসরায়েল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার দীর্ঘ ও কঠিন কাজ শুরু হচ্ছে। সেইসঙ্গে নেতাদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার মিশনেরও সূচনা হচ্ছে আজ।" ইসরায়েলে এহুদ ওলমার্টের চেয়ে এহুদ বারাকই বেশি জনপ্রিয়। বুধবার পার্লামেন্টের নতুন নেতা নির্বাচনী ভোট ছিল ওলমার্টের জন্য নেতৃত্বের পরীক্ষা। এ ভোটে জয়ী বারাক বিদায়ী লেবার নেতা আমির পেরেজের স্থলাভিষিক্ত হবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৭ঘ.