২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে সমর্থন জানাতে পাকিস্তান সফরে বাউচার

প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে ব্যাপক বিক্ষোভ ও চাপের মুখে থাকা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন জানাতে ইসলামাবাদ সফরে গেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ইসলামাবাদ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স )--- প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে ব্যাপক বিক্ষোভ ও চাপের মুখে থাকা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন জানাতে ইসলামাবাদ সফরে গেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। বুধবার পাকিস্তানে পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা বাউচারের। পরদিন তিনি প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান সফররত মার্কিন কর্মকর্তারা এদেশে আল-কায়েদা নেটওয়ার্ক ধ্বংসের চেষ্টা জোরদার করাকেই প্রাধান্য দিচ্ছেন। তবে বাউচার তার এই সফরে এ বছর পকিস্তানে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে শুরু হওয়া জটিল সঙ্কটের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করবেন। বৈঠকে তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে ভূমিকার জন্য মুশাররফের প্রশংসা করবেন। তবে তা প্রকাশ্যে করবেন না বলেই মনে করা হচ্ছে। প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে পাকিস্তানে চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে ব্যালেন্স রক্ষা করেই যুক্তরাষ্ট্র মুশাররফকে সমর্থন দিতে চায়। উল্লেখ্য, পাকিস্তানে বর্তমান সঙ্কটের মধ্যেও মুশাররফের কঠোর সমালোচনা করছেনা যুক্তরাষ্ট্র। তবে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক, বড় বড় সংবাদপত্র ও কিছু কিছু কর্মকর্তা আশঙ্কা করছেন, পাকিস্তানের এ সঙ্কট দীর্ঘায়িত হতে পারে, আর এর ফলে দেশটিতে দীর্ঘমেয়াদী অসন্তোষ দেখা দিতে কিংবা অভ্যুত্থান পর্যন্ত ঘটতে পারে। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রথম সারির মিত্র পাকিস্তানকে নিয়ে সঙ্কটময় এ মুহূর্তে গৃহীত যেকোনো ধরনের ভুল সিদ্ধান্ত ওয়াশিংটন ও ইসলামাবাদ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। বুশ প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ইরানের পরমাণু উচ্চাকাঙ্খার চেয়ে বরং পাকিস্তানের অস্থিতিশীলতা নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। সমালোচকরা বলছেন, মুশাররফের সঙ্গে এতো ঘনিষ্ঠতা রক্ষা করে গণতন্ত্রের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন বুশ। শুধু তাই নয়, এ সঙ্কট দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভবিষ্যত নেতৃত্বও উঠে আসবে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টিন ফেয়ার এক সাক্ষাৎকারে বলেন, "যুক্তরাষ্ট্র এমন এক ব্যক্তিকে সমর্থন করছে আপাতদৃষ্টিতে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপক্ষে গিয়ে।" "এমন এক ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাখা ঠিক নয়, যার বৈধতা সামান্যই। তবে এটা পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প কৌশল দৃষ্টিগোচর হচ্ছে।" "যুক্তরাষ্ট্র দেখছে যে মুশাররফের ওপর আক্রমণ হচ্ছে, এরপরও তারা তাকে শক্তিশালী করার সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।" বুশ এমনিতেই ইরাক, ইরান ও উত্তর কোরিয়াকে নিয়ে বিপদে আছেন। নিজ পদের মেয়াদ শেষ হওয়ার দেড় বছরের মধ্যে নতুন কোনো ধরনের সঙ্কটে জড়াতে চাইবেন না তিনি। বুশ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা নিজেদের এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে মুশাররফকে যদি উৎখাত করা হয় তবে মৌলবাদী মুসলমানরা পাকিস্তানে ছড়িয়ে পড়বে এবং তার উত্তরসূরী আল কায়েদা ও আফগান সীমান্তে তালেবান বাহিনীকে দমনে ওয়াশিংটনকে সেভাবে সহায়তা করবেন না। তবে এ ধারণাকে 'অর্থহীন' বলে উল্লেখ করেছেন ক্রিস্টিন ফেয়ার। কর্তৃপক্ষ এ সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বিরোধী দলের কয়েকশ কর্মীকে আটক করেছে। গত মার্চে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরিকে বরখাস্তের পর থেকেই পাকিস্তানে বিক্ষোভ-আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কর্মীদের আটক করা হচ্ছে বলে যুক্তি দেখাচ্ছে সরকার। কিন্তু বিরোধীরা বলছে, কর্তৃপক্ষ তাদের ওপর বড় ধরনের দমনাভিযান শুরু করেছে। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নিউইয়র্ক টাইমসের সা